যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপসাগরীয় মিত্র দেশ ও নিজ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সতর্কবার্তার পর ইরানে হামলার পরিকল্পনা আপাতত স্থগিত করেছেন।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই-এর বরাতে জানা যায়, উপসাগরীয় অঞ্চলের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা হজ মৌসুমে সামরিক হামলা হলে ভয়াবহ আঞ্চলিক সংকট তৈরি হতে পারে বলে সতর্ক করেন। এতে লাখো হজযাত্রী আটকে পড়ার ঝুঁকির কথাও উল্লেখ করা হয়।
সূত্রগুলো জানায়, ঈদুল আজহার আগে হামলা হলে মুসলিম বিশ্বে যুক্তরাষ্ট্রের অবস্থান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এমন বার্তাও দেওয়া হয় ট্রাম্প প্রশাসনকে। এ কারণে সাময়িকভাবে পরিকল্পনা স্থগিত রাখা হয়েছে।
অন্যদিকে, হজ শেষ হলে পরিস্থিতি আবারও উত্তপ্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, মার্কিন-ইসরায়েল-ইরান উত্তেজনা এখনো পুরোপুরি প্রশমিত হয়নি।
এর আগে রমজান মাসেও ইরানে সামরিক অভিযান অব্যাহত ছিল বলে দাবি করা হয়। পাশাপাশি হরমুজ প্রণালি বন্ধ হয়ে বৈশ্বিক জ্বালানি সরবরাহেও বড় ধরনের চাপ তৈরি হয়েছিল।

সোমবার, ১০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬