আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র পদে ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি।
রোববার ১০ মে রাজধানীর অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করেন দলের মুখ্য সংগঠক সারজিস আলম।
তিনি জানান, নির্বাচনে অংশ নিতে দলের কাছে হাজারের বেশি আবেদন জমা পড়ে। সেগুলো যাচাই-বাছাই শেষে প্রাথমিকভাবে ১০০ জনকে দলীয় সমর্থিত প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।
সারজিস আলম বলেন, আজ আমরা প্রথম ধাপে ১০০ জন উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছি। ঈদের আগেই, এ মাসের ২০ তারিখে দ্বিতীয় ধাপে আরও ১০০ প্রার্থীর নাম প্রকাশ করা হবে।
তিনি আরও জানান, এই প্রক্রিয়া চলমান থাকবে এবং পর্যায়ক্রমে আরও প্রার্থীর তালিকা ঘোষণা করা হবে।
এনসিপি জানিয়েছে, শুধু দলীয় নেতাকর্মী নয়, অন্য রাজনৈতিক দল থেকে সৎ, গ্রহণযোগ্য এবং বিতর্কমুক্ত ব্যক্তিরাও মনোনয়নের জন্য আবেদন করতে পারবেন। যাচাই-বাছাই শেষে যোগ্যদেরও সুযোগ দেওয়া হবে।

বুধবার, ১৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬