বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিশ্ব

উদ্ধার হত্যায় ব্যবহৃত দাও

স্ত্রীকে হত্যার পর মন্দিরে বসে প্রার্থনা, কাটা মাথাসহ গ্রেপ্তার স্বামী

স্ত্রীর কাটা মাথাসহ আটক রিন্টু ঘোষ। ছবি : সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে স্ত্রীকে হত্যার পর তার কাটা মাথা নিয়ে মন্দিরে বসে প্রার্থনা করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। বুধবার (৪ নভেম্বর) সকালে গঙ্গারামপুরের ঘোষপাড়া এলাকার একটি মন্দিরে এ ঘটনা ঘটে। ভয়াবহ এ দৃশ্য দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত গৃহবধূর নাম সীমা সরকার ঘোষ (৩৫)। এ ঘটনায় তার স্বামী রিন্টু ঘোষকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রায় ১৫ বছর আগে তাদের বিয়ে হয়েছিল। এই দম্পতির দুটি ছেলেসন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে মন্দির চত্বরে রিন্টু ঘোষকে হাতজোড় করে বসে থাকতে দেখেন বাসিন্দারা। তার কোলে ছিল স্ত্রী সীমার কাটা মাথা। শুধু মন্দিরেই নয়, কাটা মাথা হাতে নিয়ে তাকে রাস্তায় ঘুরতেও দেখেছেন বলে দাবি করেছেন স্থানীয়রা।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার পুলিশ। পরে অভিযুক্ত রিন্টুকে আটক করে গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো দাও উদ্ধার করে পুলিশ।

তন্ত্রসাধনায় ঝুঁকে পড়েছিলেন স্বামী

নিহত সীমার কাকা রাজেশ প্রামাণিক জানান, রিন্টু আগে স্টেট ট্রান্সপোর্টের বাসে কন্ডাক্টর হিসেবে কাজ করতেন। তার বাবার মৃত্যুর পর থেকে রিন্টুর আচরণে অস্বাভাবিকতা দেখা দিতে শুরু করে।

পরবর্তী সময়ে তিনি ব্যবসা শুরু করলেও একপর্যায়ে তা ছেড়ে দেন। এরপর নিরামিষভোজী হয়ে পড়েন এবং ধর্মীয় আচার-অনুষ্ঠান ও তন্ত্রসাধনার প্রতি আগ্রহী হয়ে ওঠেন।

তন্ত্রসাধনার অভিযোগ, কঠোর শাস্তির দাবি পরিবারের

পরিবারের দাবি, তন্ত্রসাধনার পথ অনুসরণ করতে গিয়েই স্ত্রীকে হত্যা করেছেন রিন্টু। এ ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে নিহতের স্বজনরা।

এদিকে পুলিশ নিহত সীমার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও এর পেছনের ঘটনা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

#স্ত্রীহত্যা #পশ্চিমবঙ্গ #গঙ্গারামপুর ঘটনা

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

স্ত্রীকে হত্যার পর মন্দিরে বসে প্রার্থনা, কাটা মাথাসহ গ্রেপ্তার স্বামী

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে স্ত্রীকে হত্যার পর তার কাটা মাথা নিয়ে মন্দিরে বসে প্রার্থনা করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। বুধবার (৪ নভেম্বর) সকালে গঙ্গারামপুরের ঘোষপাড়া এলাকার একটি মন্দিরে এ ঘটনা ঘটে। ভয়াবহ এ দৃশ্য দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত গৃহবধূর নাম সীমা সরকার ঘোষ (৩৫)। এ ঘটনায় তার স্বামী রিন্টু ঘোষকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রায় ১৫ বছর আগে তাদের বিয়ে হয়েছিল। এই দম্পতির দুটি ছেলেসন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে মন্দির চত্বরে রিন্টু ঘোষকে হাতজোড় করে বসে থাকতে দেখেন বাসিন্দারা। তার কোলে ছিল স্ত্রী সীমার কাটা মাথা। শুধু মন্দিরেই নয়, কাটা মাথা হাতে নিয়ে তাকে রাস্তায় ঘুরতেও দেখেছেন বলে দাবি করেছেন স্থানীয়রা।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার পুলিশ। পরে অভিযুক্ত রিন্টুকে আটক করে গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো দাও উদ্ধার করে পুলিশ।

তন্ত্রসাধনায় ঝুঁকে পড়েছিলেন স্বামী

নিহত সীমার কাকা রাজেশ প্রামাণিক জানান, রিন্টু আগে স্টেট ট্রান্সপোর্টের বাসে কন্ডাক্টর হিসেবে কাজ করতেন। তার বাবার মৃত্যুর পর থেকে রিন্টুর আচরণে অস্বাভাবিকতা দেখা দিতে শুরু করে।

পরবর্তী সময়ে তিনি ব্যবসা শুরু করলেও একপর্যায়ে তা ছেড়ে দেন। এরপর নিরামিষভোজী হয়ে পড়েন এবং ধর্মীয় আচার-অনুষ্ঠান ও তন্ত্রসাধনার প্রতি আগ্রহী হয়ে ওঠেন।

তন্ত্রসাধনার অভিযোগ, কঠোর শাস্তির দাবি পরিবারের

পরিবারের দাবি, তন্ত্রসাধনার পথ অনুসরণ করতে গিয়েই স্ত্রীকে হত্যা করেছেন রিন্টু। এ ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে নিহতের স্বজনরা।

এদিকে পুলিশ নিহত সীমার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও এর পেছনের ঘটনা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত