শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিশ্ব

জীবিত উদ্ধার ২ জন

ইরানের কেশম দ্বীপের কাছে মার্কিন হামলার অভিযোগ, নিখোঁজ ২ জেলে

হরমুজ প্রণালিতে মাছ ধরা নৌকায় যুক্তরাষ্ট্রের হামলার পর ধোয়া উঠছে। ছবি : সংগৃহীত

ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপের কাছে হরমুজ প্রণালিতে দুটি মাছ ধরার নৌকায় যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (৩১ অক্টোবর) স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। হামলায় দুই জেলে নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে ইরানের স্থানীয় প্রশাসন।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি ও আধা-সরকারি সংবাদ সংস্থা মেহেরের প্রতিবেদনে বলা হয়, দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের কেশম দ্বীপের মাসান গ্রামের উপকূল থেকে প্রায় ১৮ নটিক্যাল মাইল দূরে আন্তর্জাতিক জলসীমায় এ হামলার ঘটনা ঘটে।

হরমুজগান প্রদেশের গভর্নরের রাজনৈতিক, নিরাপত্তা ও সামাজিক বিষয়ক ডেপুটি আহমেদ নাফিসি জানান, হামলার সময় দুটি মাছ ধরার নৌকায় চারজন নাবিক ছিলেন। তাদের মধ্যে দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। অপর দুজন এখনো নিখোঁজ রয়েছেন। নিখোঁজ জেলেদের উদ্ধারে স্থানীয় প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে।

তবে ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলা হলেও এ বিষয়ে মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির প্রবেশমুখে অবস্থিত কেশম দ্বীপ। ইরানের সামরিক অবকাঠামোর জন্যও এলাকাটি গুরুত্বপূর্ণ। ফলে এই জলসীমায় নতুন করে হামলার অভিযোগ মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে।

এদিকে এর আগে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, ইসরায়েলের চাপ ও প্ররোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও সামরিক অভিযান শুরু করলে যুদ্ধের আগুন আরও বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি আরও সতর্ক করেন, এবার সংঘাতের সমাপ্তি ট্রাম্পের নিয়ন্ত্রণে নাও থাকতে পারে। বরং মধ্যপ্রাচ্যের আরও বিস্তৃত এলাকায় যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

হরমুজ প্রণালিতে নতুন এই হামলার অভিযোগ ঘিরে এখন নজর আন্তর্জাতিক মহলের। বিশেষ করে নিখোঁজ দুই জেলের সন্ধান এবং যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার দিকে তাকিয়ে রয়েছে সংশ্লিষ্টরা।

#ইরান_যুক্তরাষ্ট্র #যুক্তরাষ্ট্র #ইরান #হরমুজপ্রণালি

চেকপোস্ট

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

ইরানের কেশম দ্বীপের কাছে মার্কিন হামলার অভিযোগ, নিখোঁজ ২ জেলে

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপের কাছে হরমুজ প্রণালিতে দুটি মাছ ধরার নৌকায় যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (৩১ অক্টোবর) স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। হামলায় দুই জেলে নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে ইরানের স্থানীয় প্রশাসন।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি ও আধা-সরকারি সংবাদ সংস্থা মেহেরের প্রতিবেদনে বলা হয়, দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের কেশম দ্বীপের মাসান গ্রামের উপকূল থেকে প্রায় ১৮ নটিক্যাল মাইল দূরে আন্তর্জাতিক জলসীমায় এ হামলার ঘটনা ঘটে।

হরমুজগান প্রদেশের গভর্নরের রাজনৈতিক, নিরাপত্তা ও সামাজিক বিষয়ক ডেপুটি আহমেদ নাফিসি জানান, হামলার সময় দুটি মাছ ধরার নৌকায় চারজন নাবিক ছিলেন। তাদের মধ্যে দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। অপর দুজন এখনো নিখোঁজ রয়েছেন। নিখোঁজ জেলেদের উদ্ধারে স্থানীয় প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে।

তবে ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলা হলেও এ বিষয়ে মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির প্রবেশমুখে অবস্থিত কেশম দ্বীপ। ইরানের সামরিক অবকাঠামোর জন্যও এলাকাটি গুরুত্বপূর্ণ। ফলে এই জলসীমায় নতুন করে হামলার অভিযোগ মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে।

এদিকে এর আগে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, ইসরায়েলের চাপ ও প্ররোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও সামরিক অভিযান শুরু করলে যুদ্ধের আগুন আরও বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি আরও সতর্ক করেন, এবার সংঘাতের সমাপ্তি ট্রাম্পের নিয়ন্ত্রণে নাও থাকতে পারে। বরং মধ্যপ্রাচ্যের আরও বিস্তৃত এলাকায় যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

হরমুজ প্রণালিতে নতুন এই হামলার অভিযোগ ঘিরে এখন নজর আন্তর্জাতিক মহলের। বিশেষ করে নিখোঁজ দুই জেলের সন্ধান এবং যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার দিকে তাকিয়ে রয়েছে সংশ্লিষ্টরা।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত