বগুড়ার সোনাতলা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) সোনাতলার যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বীকৃতি প্রামানিক। তিনি বলেন, দেশের টেকসই উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে পল্লী উন্নয়নের বিকল্প নেই। সমবায়ভিত্তিক কর্মকাণ্ডকে আরও শক্তিশালী করার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করা সম্ভব। তিনি সরকারের বিভিন্ন পল্লী উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন, জোড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী, মধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম, উপজেলা সমবায় দলের সভাপতি মাসুদুর রহমান মাসুদ এবং কাবিলপুর কৃষি সমবায় সমিতির প্রতিনিধি আব্দুস সোবহান সরকার বক্তব্য দেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম। তিনি বিআরডিবির বিভিন্ন কার্যক্রম, সমবায়ভিত্তিক উন্নয়ন উদ্যোগ এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রতিষ্ঠানটির ভূমিকা তুলে ধরেন। পাশাপাশি সরকারের উন্নয়ন কর্মসূচি সফল করতে সমবায় আন্দোলনকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহাজুল ইসলাম গাজী, উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম, পৌর প্রজন্ম দলের সভাপতি শাহনেওয়াজ নয়নসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সমবায় সমিতির সদস্য, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রোকসানা। বক্তারা বলেন, সমবায়ের প্রসার, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব। এ লক্ষ্যে সরকারের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬