বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

সোনাতলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলে উৎসব

বগুড়ার সোনাতলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে বালক ও বালিকা বিভাগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিক। প্রধান অতিথির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-১ আসনের সংসদ সদস্যের পক্ষে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন।এছাড়া উপস্থিত ছিলেন সোনাতলা থানার অফিসার ইনচার্জ কবির হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এনায়েতুর রশিদ, সহকারী শিক্ষা অফিসার রেজাউল করিম, পিটিআই সুপার সাজু মিয়া, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।ফাইনাল খেলায় বালক বিভাগে চ্যাম্পিয়ন হয় হলিদাবগা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রানারআপ হয় হুয়াকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মহিচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়।খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।বক্তারা বলেন, মাদককে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন এই শ্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীদের খেলাধুলায় আরও উৎসাহিত করতে হবে। তারা সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত ভবিষ্যৎ গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

সোনাতলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলে উৎসব