সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

জেল হাজতে পাঠানো হয়েছে

সৈয়দপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা ‘গামছা বাদল’ গ্রেপ্তার

স্বেচ্ছাসেবক লীগ নেতা বাদল মিয়া ওরফে ‘গামছা বাদল। ছবি : চেকপোস্ট

নীলফামারীর সৈয়দপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা বাদল মিয়া ওরফে ‘গামছা বাদল’ (৩৪)-কে নাশকতা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠান।

পুলিশ জানায়, শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের আইসঢাল কাচারীপাড়ায় নিজ বাড়ি থেকে বাদল মিয়াকে আটক করা হয়।

বাদল মিয়া ওই এলাকার মো. নিজাম মিয়ার ছেলে। তিনি কামারপুকুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত। এর আগে তিনি কৃষক শ্রমিক জনতা লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, বাদল মিয়া ২০২৫ সালের সেপ্টেম্বরে পুলিশের করা একটি নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রোববার সকালে আদালতে পাঠানো হয়েছে।

আদালতের মাধ্যমে পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাকে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার ও মামলার বিষয়ে পুলিশ জানিয়েছে, আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে। 

#সৈয়দপুর #নাশকতামামলা #গামছাবাদল

চেকপোস্ট

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

সৈয়দপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা ‘গামছা বাদল’ গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নীলফামারীর সৈয়দপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা বাদল মিয়া ওরফে ‘গামছা বাদল’ (৩৪)-কে নাশকতা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠান।

পুলিশ জানায়, শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের আইসঢাল কাচারীপাড়ায় নিজ বাড়ি থেকে বাদল মিয়াকে আটক করা হয়।

বাদল মিয়া ওই এলাকার মো. নিজাম মিয়ার ছেলে। তিনি কামারপুকুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত। এর আগে তিনি কৃষক শ্রমিক জনতা লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, বাদল মিয়া ২০২৫ সালের সেপ্টেম্বরে পুলিশের করা একটি নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রোববার সকালে আদালতে পাঠানো হয়েছে।

আদালতের মাধ্যমে পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাকে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার ও মামলার বিষয়ে পুলিশ জানিয়েছে, আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে। 

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত