বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা শাখার ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে হবিগঞ্জ জেলা জাসাসের সভাপতি মো. মিজানুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. আব্দুল ওয়াদুদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে রাজু আহমেদকে সভাপতি, আজাদুর রহমান রিমনকে সাধারণ সম্পাদক এবং সোহাগ মিয়াকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। এছাড়া ইনু মিয়াকে সিনিয়র সহ-সভাপতি, সেলিম মিয়া, সালা উদ্দিন মিয়া, জসিম মিয়া, মো. ডালিম মিয়া ও নজরুল ইসলাম সোহাগকে সহ-সভাপতি করা হয়েছে।
মো. আনু মিয়াকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাইফুল ইসলাম চৌধুরী, মীর বাউল লিলু সরকার, মো. অপু মিয়া, নূরু মিয়া ও ইব্রাহিম শুভকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে।
এছাড়া মো. হৃদয় মিয়াকে সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক, দিপু মিয়া ও মো. সওকত মিয়াকে সহ-সাংগঠনিক সম্পাদক, রাসেল মিয়াকে প্রচার সম্পাদক, মিজান মিয়াকে অর্থ সম্পাদক, রিপন মিয়াকে দপ্তর সম্পাদক এবং সামছু মিয়াকে সমাজকল্যাণ সম্পাদক করা হয়েছে। কমিটিতে হৃদয় শীল, শামীম মিয়া, রাজু মিয়া, ফয়সল মিয়া, মো. তারেক মিয়া, জাবেদ, সাজু আহমেদ, হবিব মিয়া ও শাকিল মিয়াকে সদস্য করা হয়েছে।
নবগঠিত কমিটির সভাপতি রাজু আহমেদ বলেন, জাসাস জাতীয়তাবাদী আদর্শ ও সংস্কৃতি চর্চাকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে কাজ করবে। তরুণ প্রজন্মকে দেশীয় সংস্কৃতি ও জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ করার পাশাপাশি সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করাই তাদের প্রধান লক্ষ্য।
জেলা জাসাস সভাপতি মো. মিজানুর রহমান চৌধুরী বলেন, যোগ্য নেতৃত্বের প্রত্যাশায় শায়েস্তাগঞ্জ উপজেলা জাসাসের নতুন কমিটি গঠন করা হয়েছে। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে নেতাকর্মীরা দলীয় নেতৃত্বকে শক্তিশালী করতে ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন।

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬