মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

সড়ক-ঘরবাড়ি ভেঙে যান চলাচল বন্ধ, বিদ্যুৎ বিপর্যয়

সৈয়দপুরে কালবৈশাখীর তাণ্ডব, অর্ধশতাধিক গাছ উপড়ে ব্যাপক ক্ষতি

ছবি : চেকপোস্ট

সৈয়দপুরে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে অর্ধশতাধিক বড় গাছ উপড়ে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) সকাল ৬টার দিকে আকস্মিক ঝড়-বৃষ্টি শুরু হলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর এলাকায়। চৌমহনী বাজার থেকে লক্ষণপুর পর্যন্ত প্রায় ২ কিলোমিটার এলাকায় সড়কের দুই পাশে বড় বড় গাছ ভেঙে পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ঝড়ে ঘরবাড়ি, দোকান, মুরগির খামার ও ফসলি জমিও ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি বাড়ির টিনের চাল উড়ে গেছে এবং কিছু ঘর সম্পূর্ণভাবে ধসে পড়ে।

সড়কের পাশে প্রায় ৪০টি জাম, মেহগনি, জারুলসহ বিভিন্ন গাছ উপড়ে পড়ে বিদ্যুৎ লাইনও ক্ষতিগ্রস্ত হয়।

এদিকে কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও জনজীবনে ব্যাপক ভোগান্তি সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসন ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ শুরু করেছে।

Image

#কালবৈশাখী #সৈয়দপুর #প্রাকৃতিক_দুর্যোগ

চেকপোস্ট

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

সৈয়দপুরে কালবৈশাখীর তাণ্ডব, অর্ধশতাধিক গাছ উপড়ে ব্যাপক ক্ষতি

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

সৈয়দপুরে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে অর্ধশতাধিক বড় গাছ উপড়ে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) সকাল ৬টার দিকে আকস্মিক ঝড়-বৃষ্টি শুরু হলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর এলাকায়। চৌমহনী বাজার থেকে লক্ষণপুর পর্যন্ত প্রায় ২ কিলোমিটার এলাকায় সড়কের দুই পাশে বড় বড় গাছ ভেঙে পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ঝড়ে ঘরবাড়ি, দোকান, মুরগির খামার ও ফসলি জমিও ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি বাড়ির টিনের চাল উড়ে গেছে এবং কিছু ঘর সম্পূর্ণভাবে ধসে পড়ে।

সড়কের পাশে প্রায় ৪০টি জাম, মেহগনি, জারুলসহ বিভিন্ন গাছ উপড়ে পড়ে বিদ্যুৎ লাইনও ক্ষতিগ্রস্ত হয়।

এদিকে কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও জনজীবনে ব্যাপক ভোগান্তি সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসন ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ শুরু করেছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত