জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম স্বপ্না বলেছেন, দলীয় ঐক্য বজায় রেখে সবাইকে একসাথে কাজ করতে হবে এবং দলের সুনাম বাড়ানোই এখন মূল লক্ষ্য।
মঙ্গলবার (৫ মে) দুপুরে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের সৈয়দপুর জেলা বিএনপি কার্যালয় এ। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার।
বক্তব্যে বিলকিস ইসলাম বলেন, জনগণের পাশে গিয়ে সরকারের সফলতা তুলে ধরার পাশাপাশি দলের দায়িত্ব সততার সঙ্গে পালন করতে হবে। তিনি আরও বলেন, অতীতের বিভেদ ভুলে সবাইকে দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে।
তিনি উল্লেখ করেন, দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলনে যারা ভূমিকা রেখেছেন, তাদের সম্মান জানিয়ে ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং নবনির্বাচিত এমপিকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করেন।
এর আগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছালে দলীয় নেতাকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬