বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

রাঙ্গামাটির কৃতি সন্তান পেলেন জাতীয় স্বীকৃতি

সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত লংগদুর আলাল উদ্দিন

অ্যাডভোকেট আলাল উদ্দিন। ছবি : চেকপোস্ট

লংগদু উপজেলার কৃতি সন্তান অ্যাডভোকেট আলাল উদ্দিন বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন।

তার এই অর্জনে এলাকায় আনন্দ-উল্লাসের পরিবেশ সৃষ্টি হয়েছে এবং শিক্ষক, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয়রা তাকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি ছোটবেলা থেকেই মেধাবী ছিলেন। পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুল বৃত্তি পাওয়ার মাধ্যমে তার মেধার প্রকাশ ঘটে। পরবর্তীতে তিনি এসএসসি ও এইচএসসি সম্পন্ন করে আইন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন।

তিনি ২০১৬ সালে এলএলবি (অনার্স) এবং ২০১৭ সালে এলএলএম ডিগ্রি অর্জন করেন। ২০২১ সালে বার কাউন্সিলের অধীনে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়ে জেলা আদালতে কাজ শুরু করেন।

এখন দেশের সর্বোচ্চ আদালতে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ায় তার পেশাগত জীবনে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

স্থানীয়রা মনে করছেন, তার এই সাফল্য তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

#লংগদু #সুপ্রিমকোর্ট #আইনজীবী

চেকপোস্ট

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত লংগদুর আলাল উদ্দিন

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

লংগদু উপজেলার কৃতি সন্তান অ্যাডভোকেট আলাল উদ্দিন বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন।

তার এই অর্জনে এলাকায় আনন্দ-উল্লাসের পরিবেশ সৃষ্টি হয়েছে এবং শিক্ষক, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয়রা তাকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি ছোটবেলা থেকেই মেধাবী ছিলেন। পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুল বৃত্তি পাওয়ার মাধ্যমে তার মেধার প্রকাশ ঘটে। পরবর্তীতে তিনি এসএসসি ও এইচএসসি সম্পন্ন করে আইন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন।

তিনি ২০১৬ সালে এলএলবি (অনার্স) এবং ২০১৭ সালে এলএলএম ডিগ্রি অর্জন করেন। ২০২১ সালে বার কাউন্সিলের অধীনে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়ে জেলা আদালতে কাজ শুরু করেন।

এখন দেশের সর্বোচ্চ আদালতে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ায় তার পেশাগত জীবনে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

স্থানীয়রা মনে করছেন, তার এই সাফল্য তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত