শনিবার, ১১ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

সীমান্তে নজরদারি জোরদার

সুনামগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সময় ৪ নারী আটক

ছবি : চেকপোস্ট

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ডলুরা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় চার নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১১ জুলাই) ভোরে ডলুরা সীমান্তসংলগ্ন মধুরকান্দি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা গ্রামের মোছা. রেবেকা খাতুন (৫০), নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামের পুতুল খানম (৩৯), একই উপজেলার দেওঢাঙ্গা গ্রামের পারভীন বেগম (৪০) এবং সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাশিয়াভাঙা গ্রামের মোছা. আকলিমা খাতুন (৪৪)।

বিজিবি সূত্রে জানা যায়, আটক চার নারী কয়েক বছর আগে জীবিকার সন্ধানে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে গিয়েছিলেন। দীর্ঘদিন সেখানে অবস্থানের পর শনিবার ভোরে ডলুরা সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশের চেষ্টা করলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা তাদের আটক করেন।

পরে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিশ্বম্ভরপুর থানায় সোপর্দ করা হয়।

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, বিজিবির দায়ের করা মামলার প্রক্রিয়া সম্পন্ন করে আটক চার নারীকে আদালতে পাঠানো হয়েছে।

সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, আটক নারীরা কাজের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। পরবর্তীতে একইভাবে দেশে ফেরার সময় বিজিবির অভিযানে তারা আটক হন। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় অবৈধ যাতায়াত রোধে বিজিবির নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

#সুনামগঞ্জ #বিজিবি #সীমান্ত_চলাচল

চেকপোস্ট

শনিবার, ১১ জুলাই ২০২৬

সুনামগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সময় ৪ নারী আটক

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ডলুরা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় চার নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১১ জুলাই) ভোরে ডলুরা সীমান্তসংলগ্ন মধুরকান্দি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা গ্রামের মোছা. রেবেকা খাতুন (৫০), নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামের পুতুল খানম (৩৯), একই উপজেলার দেওঢাঙ্গা গ্রামের পারভীন বেগম (৪০) এবং সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাশিয়াভাঙা গ্রামের মোছা. আকলিমা খাতুন (৪৪)।

বিজিবি সূত্রে জানা যায়, আটক চার নারী কয়েক বছর আগে জীবিকার সন্ধানে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে গিয়েছিলেন। দীর্ঘদিন সেখানে অবস্থানের পর শনিবার ভোরে ডলুরা সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশের চেষ্টা করলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা তাদের আটক করেন।

পরে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিশ্বম্ভরপুর থানায় সোপর্দ করা হয়।

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, বিজিবির দায়ের করা মামলার প্রক্রিয়া সম্পন্ন করে আটক চার নারীকে আদালতে পাঠানো হয়েছে।

সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, আটক নারীরা কাজের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। পরবর্তীতে একইভাবে দেশে ফেরার সময় বিজিবির অভিযানে তারা আটক হন। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় অবৈধ যাতায়াত রোধে বিজিবির নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত