শনিবার, ১১ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

অভিযুক্ত পলাতক

ক্ষেতলালে ব্যবসায়ীর অফিস থেকে ৭ লাখ টাকার মালামাল উধাও, থানায় অভিযোগ

আল-মাজিদ। ছবি : চেকপোস্ট

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বটতলী বাজারে এক ব্যবসায়ীর অফিস থেকে নগদ অর্থ ও মূল্যবান ইলেকট্রনিক্স সামগ্রীসহ প্রায় ৭ লাখ ৯ হাজার টাকার মালামাল নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানের এক ম্যানেজারের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষেতলাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।

অভিযোগ অনুযায়ী, কালাই উপজেলার পশ্চিম কুজাইল গ্রামের সাজু মণ্ডল (২৬) ক্ষেতলাল পৌর এলাকার বটতলী বাজারে ভাড়া নেওয়া একটি অফিসে বৈধভাবে বিদেশে জনশক্তি (ভিসা) পাঠানোর ব্যবসা পরিচালনা করতেন। গ্রাম-প্রতিবেশী হওয়ায় তিনি একই এলাকার আল-মাজিদ (৩১)-কে প্রতিষ্ঠানের ম্যানেজার হিসেবে নিয়োগ দেন এবং হিসাব-নিকাশ ও অফিস পরিচালনার দায়িত্ব অর্পণ করেন।

ভুক্তভোগীর দাবি, চাকরিসংক্রান্ত কারণে তিনি ঢাকায় অবস্থান করছিলেন। এ সুযোগে অফিসের পুরো দায়িত্বে থাকা আল-মাজিদের সঙ্গে প্রায় এক মাস যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে গত ২৫ জুন সন্ধ্যায় অফিসে এসে তিনি দেখতে পান কক্ষটি সম্পূর্ণ ফাঁকা।

অভিযোগে বলা হয়েছে, অফিস থেকে প্রায় ৪১ হাজার টাকা মূল্যের একটি ফ্রিজ, ৩৫ হাজার টাকা মূল্যের একটি ল্যাপটপ, ৪৩ হাজার টাকা মূল্যের একটি প্রজেক্টর এবং নগদ ৫ লাখ টাকা নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া এর আগে ধার নেওয়ার কথা বলে আরও ৯০ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। সব মিলিয়ে প্রায় ৭ লাখ ৯ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভবন মালিক মিজানুর রহমান জানান, আল-মাজিদ অফিসের মালামাল ব্যবসায়ীর বাসায় নেওয়ার কথা বলে সেগুলো বের করে নিয়ে যান।

এ ঘটনায় স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা ব্যর্থ হওয়ার পর শুক্রবার (১০ জুলাই) ক্ষেতলাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল আলম বলেন, বটতলী বাজারের একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে মালামাল ও নগদ অর্থ চুরির বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তকে আটক এবং মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

#জয়পুরহাট #ক্ষেতলাল #চুরি_ও_প্রতারণা

চেকপোস্ট

শনিবার, ১১ জুলাই ২০২৬

ক্ষেতলালে ব্যবসায়ীর অফিস থেকে ৭ লাখ টাকার মালামাল উধাও, থানায় অভিযোগ

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত