শনিবার, ১১ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

এলো একাধিক উন্নয়ন পরিকল্পনা

পরিবেশ বান্ধব ও পরিকল্পিত খুলনা গড়তে নাগরিকদের মতামতকে গুরুত্ব দিতে হবে: কেডিএর চেয়ারম্যান

ছবি : চেকপোস্ট

খুলনা উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা বলেছেন, একটি পরিবেশবান্ধব, জনবান্ধব ও পরিকল্পিত খুলনা গড়তে নাগরিকদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। নগর উন্নয়ন ও অবকাঠামো নির্মানে জনগনের চাহিদা ও পরামর্শের ভিত্তিতে ভবিষ্যৎ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। আজ ১১ জুলাই সকালে কেডিএ আয়োজিত " আগামীর খুলনা বির্নিমানে কেডিএ ও জনগনের ভাবনা " শীর্ষক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷ কেডিএর চেয়ারম্যান বলেন, খুলনার উন্নয়নের মুল অংশীদার নগরবাসী। 

তাই নতুন প্রকল্প গ্রহণ, পরিকল্পিত নগরায়ন এবং বিদ্যমান সমস্যার সমাধানে নাগরিকদের সুচিন্তিত মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। সভায় অংশগ্রহণকারীদের মরামর্শ সংরক্ষণ ও লিপিবদ্ধ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি জানান, দৌলতপুর কল্পতরু নির্মানের পরও তা কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব হয়নি। তাই ভবনটি অপসারন করে সেখানে একটি মিনি স্টেডিয়াম নির্মানের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি একটি আধুনিক জিমনেশিয়াম স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। 

ফুলবাড়িগেট এলাকায় রেললাইন পারাপারের সময় প্রায়ই দুর্ঘটনায় প্রানহানীর ঘটনা ঘটছে উল্লেখ করে মনা বলেন, মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সেখানে একটি ওভারপাস নির্মান করা হবে। তিনি আরো বলেন, নগরীর বিভিন্ন এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠায় পরিকল্পিত বানিজ্যিক ও অবকাঠামোগত উন্নয়ন প্রযোজন। 

একই সঙ্গে বর্তমান সোনাডাঙ্গা বাস টার্মিনালকে কারাগারের পেছনে বিস্তৃত এলাকায় স্থানান্তরের বিষয়টিও বিবেচনায় রয়েছে। কেডিএ চেয়ারম্যান জানান, নওয়াপাড়ায় একটি শিল্পাঞ্চল গড়ে তুলতে কোরীয় বিনিয়োগকারীরা আগ্রহ প্রকাশ করেছেন। এছাড়া নতুন অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্যে সংশ্লিষ্ট কতৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে এবং প্রয়েজনীয় আবেদন প্রক্রিয়াও প্রস্তুত করা হচ্ছে। তিনি বলেন, কেডিএকে একটি জনবান্ধব প্রতিষ্ঠানে পরিনত করতে প্রতি তিন মাস অন্তর নাগরিকদের সঙ্গে উন্মুক্ত মতবিনিময় সভার আয়োজন করতে হবে। এসব সভায় পাওয়া অভিযোগ, পরামর্শ ও চাহিদা পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.  মোঃ রেজাউল করিম, বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল্লাহ হারুন, খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজর রহমান, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য প্রফেসর ড.  হারুনর রশীদ খান, খুলনা জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পী, বিসিবির পরিচালক মোঃ শফিকুল আলম তুহিন, খুলনা মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ড ও কেসিসির সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, কেডিএ কতৃক উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করেন কেডিএর প্রধান প্রকৌশলী কাজী মোঃ সাবিরুল আলম। 

উন্মুক্ত আলেচনা পর্বে কেডিএর নানাবিধ বিষয়ে খুলনা অঞ্চলে সমস্যা তুলে ধরে প্রায় অর্ধশত বিশিষ্ট ব্যাক্তিবর্গ বক্তব্যে রাখেন। এছাড়া বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির নেতৃবৃন্দ কেডিএ চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনার হাতে একটি লিখিত প্রস্তাব তুলে দেন। পর্যায়ক্রমে এসব সমস্যার সমাধান এবং খুলনাবাসীর বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যাক্ত করেন  কেডিএর চেয়ারম্যান।

Image

#খুলনা_সংবাদ #কেডিএ #পরিকল্পিত_নগরী

চেকপোস্ট

শনিবার, ১১ জুলাই ২০২৬

পরিবেশ বান্ধব ও পরিকল্পিত খুলনা গড়তে নাগরিকদের মতামতকে গুরুত্ব দিতে হবে: কেডিএর চেয়ারম্যান

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত