শনিবার, ১১ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

পরিবেশ রক্ষায় সবার বৃক্ষরোপণ জরুরি: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

ছবি : চেকপোস্ট

বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনায় বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জুলাই) খুলনা সার্কিট হাউস মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, পরিবেশ রক্ষায় সবার বৃক্ষরোপণ করা অপরিহার্য। জনগণের ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচিকে আরও জোরদার করতে হবে। তিনি জানান, আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের পরিকল্পনা নিয়েছে সরকার। ইতোমধ্যে গত ২ জুলাই পর্যন্ত সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তর এবং সংস্থার উদ্যোগে প্রায় ১ কোটি ৭০ লাখ গাছের চারা রোপণ করা হয়েছে।

তিনি আরও বলেন, পলিথিন পরিবেশ ও জলাবদ্ধতার অন্যতম কারণ। তাই পলিথিনের ব্যবহার বন্ধে সবাইকে সচেতন হতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারীসহ সব ধরনের গাছ রোপণের আহ্বান জানান তিনি। পাশাপাশি উপকূলীয় পরিবেশ সংরক্ষণে প্রায় ২ কোটি কেওড়া গাছ লাগানোর পরিকল্পনার কথাও জানান।

খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, বিভাগীয় কমিশনার মো. আব্দুল্লাহ হারুন, পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বন সংরক্ষক ইমরান আহমেদ, সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামান, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম এবং নার্সারি মালিক সমিতির সভাপতি মো. বদরুল আলম রয়েল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাসানুর রহমান। জেলা প্রশাসন ও খুলনা সুন্দরবন পশ্চিম বন বিভাগ যৌথভাবে এ আয়োজন করে।

উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন। এর আগে তাঁর নেতৃত্বে খুলনা কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।

মাসব্যাপী এ বৃক্ষমেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। সুন্দরবন পশ্চিম বন বিভাগের স্টলসহ মেলায় মোট ৬২টি স্টল অংশ নিয়েছে।

Image

#খুলনা_সংবাদ #বৃক্ষরোপণ #বৃক্ষমেলা

চেকপোস্ট

শনিবার, ১১ জুলাই ২০২৬

পরিবেশ রক্ষায় সবার বৃক্ষরোপণ জরুরি: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত