বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচি

শ্রীমঙ্গলে পালিত জুলাই শহীদ দিবস ২০২৬, শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা

ছবি : চেকপোস্ট

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যথাযোগ্য মর্যাদা, ভাবগম্ভীর পরিবেশ ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই শহীদ দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১১টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসনিম, উপজেলা বিএনপির আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকী, যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান তুহিন, পৌর বিএনপির আহ্বায়ক মো. শামিম আহমেদ, আহ্বায়ক কমিটির সদস্য মো. মুসাব্বির আলী মুন্না, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্য সচিব রুবেল আহমেদ, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক প্রীতম দাস, জুলাই যোদ্ধা বাবুল ও ইমরানসহ অন্যান্য অতিথিরা।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই আন্দোলনের অংশগ্রহণকারী, সাংবাদিক এবং সুধীজন উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, শহীদদের আত্মত্যাগ দেশের গণতন্ত্র, ন্যায়বিচার এবং বৈষম্যহীন রাষ্ট্র গঠনের সংগ্রামে চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

বক্তারা আরও বলেন, নতুন প্রজন্মের কাছে জুলাই আন্দোলনের ইতিহাস, চেতনা ও আদর্শ তুলে ধরা জরুরি। শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানের শেষে জুলাই আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

#জুলাইআন্দোলন #শ্রীমঙ্গল #জুলাইশহীদদিবস

চেকপোস্ট

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

শ্রীমঙ্গলে পালিত জুলাই শহীদ দিবস ২০২৬, শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যথাযোগ্য মর্যাদা, ভাবগম্ভীর পরিবেশ ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই শহীদ দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১১টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসনিম, উপজেলা বিএনপির আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকী, যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান তুহিন, পৌর বিএনপির আহ্বায়ক মো. শামিম আহমেদ, আহ্বায়ক কমিটির সদস্য মো. মুসাব্বির আলী মুন্না, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্য সচিব রুবেল আহমেদ, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক প্রীতম দাস, জুলাই যোদ্ধা বাবুল ও ইমরানসহ অন্যান্য অতিথিরা।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই আন্দোলনের অংশগ্রহণকারী, সাংবাদিক এবং সুধীজন উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, শহীদদের আত্মত্যাগ দেশের গণতন্ত্র, ন্যায়বিচার এবং বৈষম্যহীন রাষ্ট্র গঠনের সংগ্রামে চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

বক্তারা আরও বলেন, নতুন প্রজন্মের কাছে জুলাই আন্দোলনের ইতিহাস, চেতনা ও আদর্শ তুলে ধরা জরুরি। শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানের শেষে জুলাই আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত