বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা

বিএইউএসটিতে পালিত জুলাই শহীদ দিবস, শহীদদের স্মরণে স্মরণসভা

ছবি : চেকপোস্ট

নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বিএইউএসটি)-এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জুলাই শহীদ দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ১টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে এক স্মরণসভার আয়োজন করা হয়।

স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার লে. কর্নেল ড. মো. শামীম রেজা (অব.)। অনুষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে বক্তব্য দেন ডেপুটি লাইব্রেরিয়ান মো. সাইফুল আলম মিলন এবং শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন বিজ্ঞান ও মানবিক অনুষদের ডীন অধ্যাপক মো. জহুরুল ইসলাম।

বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ, আহতদের অবদান এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় তাঁদের ঐতিহাসিক ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে শহীদদের আদর্শ ধারণ করে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে লে. কর্নেল ড. মো. শামীম রেজা (অব.) জুলাই আন্দোলনের সকল শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি বলেন, জুলাইয়ের আত্মত্যাগ দেশের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। তাঁদের আদর্শ ও ত্যাগকে অনুপ্রেরণা হিসেবে ধারণ করে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এর আগে বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জুলাই আন্দোলনের শহীদদের রুহের মাগফিরাত এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ উপদেষ্টা দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত স্মরণসভায় সকল অনুষদের ডীন, বিভাগীয় ও দপ্তর প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। গভীর শ্রদ্ধা, দেশপ্রেম ও জাতীয় চেতনার মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।

#সৈয়দপুর #জুলাইশহীদদিবস #বিএইউএসটি

চেকপোস্ট

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

বিএইউএসটিতে পালিত জুলাই শহীদ দিবস, শহীদদের স্মরণে স্মরণসভা

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত