সুনামগঞ্জ জেলায় চলতি বছরের ১ মে থেকে ২২ মে পর্যন্ত মাত্র ২২ দিনে ৮১টি মাদক মামলায় মোট ১০৯ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুজন সরকার। তিনি জানান, জেলার বিভিন্ন থানায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনার ফলে এসব মামলা ও গ্রেফতার কার্যক্রম বৃদ্ধি পেয়েছে।
থানা ভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সদর মডেল থানায় সবচেয়ে বেশি ২০টি মামলায় ২৯ জন গ্রেফতার হয়েছেন। অন্যদিকে মধ্যনগর থানায় সবচেয়ে কম ১টি মামলায় ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
অন্যান্য থানার মধ্যে বিশ্বম্ভরপুর: ১২ মামলায় ১৫ জন শান্তিগঞ্জ: ৫ মামলায় ৮ জন
ছাতক: ৮ মামলায় ৭ জন জগন্নাথপুর: ৪ মামলায় ৭ জন দোয়ারাবাজার: ৮ মামলায় ৫ জন তাহিরপুর: ৭ মামলায় ১১ জন দিরাই: ৪ মামলায় ৩ জন শাল্লা: ২ মামলায় ৩ জন জামালগঞ্জ: ৫ মামলায় ৫ জন ধর্মপাশা: ৫ মামলায় ১৫ জন গ্রেফতার করা হয়েছে।
এছাড়া তাহিরপুর থানায় ১টি জুয়া মামলায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার বলেন, মাদক মামলার পাশাপাশি মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হচ্ছে। অনলাইন জুয়ার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং অনেককে ইতোমধ্যে আইনের আওতায় আনা হয়েছে।
এদিকে শনিবার বিকেলে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখের নেতৃত্বে জনসচেতনতামূলক মাইকিং ও প্রচারণা চালানো হয়।
ওসি রতন শেখ বলেন, মাদক কারবারিদের গ্রেফতার করে আদালতে পাঠানো হচ্ছে। জনগণের সহযোগিতায় সুনামগঞ্জকে মাদকমুক্ত ও নিরাপদ জেলা হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

বুধবার, ১২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬