বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

মোবাইল কোর্টে কারাদণ্ড

সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক

সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক
ছবি: চেকপোস্ট

সুনামগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করা হয়েছে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

বুধবার (৭ অক্টোবর) সুনামগঞ্জ সদর থানাধীন ইব্রাহীমপুর, মইনপুর, হালুয়ারগাঁও ও হালুয়ারঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞ সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, সুনামগঞ্জের ‘খ’ সার্কেলের সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়।

আটকরা হলেন—সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের মহিনপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে মো. সাইফুল ইসলাম (৩২), একই গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে মো. জুয়েল মিয়া (৩৫) এবং ইব্রাহীমপুর গ্রামের ফজল হকের ছেলে মো. সাজিদ মিয়া (২৫)।

অভিযানকালে সাইফুল ইসলাম ও জুয়েল মিয়ার কাছ থেকে ৩ পিস ইয়াবা এবং সাজিদ মিয়ার কাছ থেকে কমলা বর্ণের ৪ পিস ও সবুজ বর্ণের ২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সব মিলিয়ে ৯ পিস ইয়াবা জব্দ করা হয়। সংশ্লিষ্টরা জানান, জব্দ করা ইয়াবা ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।

মাদক সেবনের অপরাধে মোবাইল কোর্ট সাইফুল ইসলাম ও জুয়েল মিয়াকে ৩০ দিন করে এবং সাজিদ মিয়াকে ৯০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি তিনজনের কাছ থেকে মোট ২২০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

পরে দণ্ডপ্রাপ্ত তিনজনকে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

অভিযানে প্রসিকিউশন প্রদান করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. আতাউর রহমান সজীব।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, সুনামগঞ্জের উপপরিচালক মো. আবুল হোসেন।

Image

#মাদকবিরোধীঅভিযান #সুনামগঞ্জেরখবর #ইয়াবা আটক

চেকপোস্ট

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

সুনামগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করা হয়েছে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

বুধবার (৭ অক্টোবর) সুনামগঞ্জ সদর থানাধীন ইব্রাহীমপুর, মইনপুর, হালুয়ারগাঁও ও হালুয়ারঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞ সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, সুনামগঞ্জের ‘খ’ সার্কেলের সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়।

আটকরা হলেন—সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের মহিনপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে মো. সাইফুল ইসলাম (৩২), একই গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে মো. জুয়েল মিয়া (৩৫) এবং ইব্রাহীমপুর গ্রামের ফজল হকের ছেলে মো. সাজিদ মিয়া (২৫)।

অভিযানকালে সাইফুল ইসলাম ও জুয়েল মিয়ার কাছ থেকে ৩ পিস ইয়াবা এবং সাজিদ মিয়ার কাছ থেকে কমলা বর্ণের ৪ পিস ও সবুজ বর্ণের ২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সব মিলিয়ে ৯ পিস ইয়াবা জব্দ করা হয়। সংশ্লিষ্টরা জানান, জব্দ করা ইয়াবা ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।

মাদক সেবনের অপরাধে মোবাইল কোর্ট সাইফুল ইসলাম ও জুয়েল মিয়াকে ৩০ দিন করে এবং সাজিদ মিয়াকে ৯০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি তিনজনের কাছ থেকে মোট ২২০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

পরে দণ্ডপ্রাপ্ত তিনজনকে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

অভিযানে প্রসিকিউশন প্রদান করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. আতাউর রহমান সজীব।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, সুনামগঞ্জের উপপরিচালক মো. আবুল হোসেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত