বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

অপহরণ হয়নি’

দিবালোকে সাব-রেজিস্ট্রারকে তুলে নেওয়ার ঘটনায় ধোঁয়াশা

ছবি: চেকপোস্ট

খুলনা নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত সদর সাব-রেজিস্ট্রারের কার্যালয় থেকে প্রকাশ্যে দিবালোকে সাব-রেজিস্ট্রার তন্ময় কুমার মন্ডলকে নিয়ে যাওয়ার ঘটনা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। প্রায় এক ঘণ্টা পর তিনি নিজ কার্যালয়ে ফিরে আসায় বিষয়টি আরও রহস্যজনক হয়ে উঠেছে। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, দুপুর আনুমানিক আড়াইটার দিকে তন্ময় কুমার মন্ডলকে মোটরসাইকেলে করে ভৈরব নদের জেলখানা ঘাটের দিকে নিয়ে যাওয়া হয়। বিষয়টি জানাজানি হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর হয়ে ওঠে।

এর প্রায় এক ঘণ্টা পর তিনি নিজ কার্যালয়ে ফিরে আসেন। এ সময় উপস্থিত সাংবাদিকদের কাছে তন্ময় কুমার মন্ডল দাবি করেন, তাকে কেউ অপহরণ করেনি। তবে তাকে মোটরসাইকেলে করে নেওয়া হয়েছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানালেও তিনি সাংবাদিকদের জানান, তাকে রিকশায় করে নেওয়া হয়েছিল।

এদিকে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, এ ঘটনায় কারা জড়িত, তা অনুসন্ধান শুরু হয়েছে। তিনি বলেন, সাব-রেজিস্ট্রার এখনও ট্রমার মধ্যে থাকায় তাৎক্ষণিকভাবে সঠিক তথ্য বা লিখিত অভিযোগ দিতে পারেননি।

পুলিশের প্রাথমিক তথ্যে জানা গেছে, কাগজপত্র দেখানোর কথা বলে তন্ময় কুমার মন্ডলকে তার ইচ্ছার বিরুদ্ধে নিউমার্কেট এলাকায় নিয়ে যাওয়া হয়েছিল। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

ঘটনাটি রহস্যজনক হওয়ায় পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। একই সঙ্গে ঘটনার পর খুলনা নগরীর অফিসপাড়ায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

#খুলনারখবর #সাবরেজিস্ট্রার #অপহরণরহস্য

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

দিবালোকে সাব-রেজিস্ট্রারকে তুলে নেওয়ার ঘটনায় ধোঁয়াশা

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

খুলনা নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত সদর সাব-রেজিস্ট্রারের কার্যালয় থেকে প্রকাশ্যে দিবালোকে সাব-রেজিস্ট্রার তন্ময় কুমার মন্ডলকে নিয়ে যাওয়ার ঘটনা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। প্রায় এক ঘণ্টা পর তিনি নিজ কার্যালয়ে ফিরে আসায় বিষয়টি আরও রহস্যজনক হয়ে উঠেছে। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, দুপুর আনুমানিক আড়াইটার দিকে তন্ময় কুমার মন্ডলকে মোটরসাইকেলে করে ভৈরব নদের জেলখানা ঘাটের দিকে নিয়ে যাওয়া হয়। বিষয়টি জানাজানি হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর হয়ে ওঠে।

এর প্রায় এক ঘণ্টা পর তিনি নিজ কার্যালয়ে ফিরে আসেন। এ সময় উপস্থিত সাংবাদিকদের কাছে তন্ময় কুমার মন্ডল দাবি করেন, তাকে কেউ অপহরণ করেনি। তবে তাকে মোটরসাইকেলে করে নেওয়া হয়েছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানালেও তিনি সাংবাদিকদের জানান, তাকে রিকশায় করে নেওয়া হয়েছিল।

এদিকে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, এ ঘটনায় কারা জড়িত, তা অনুসন্ধান শুরু হয়েছে। তিনি বলেন, সাব-রেজিস্ট্রার এখনও ট্রমার মধ্যে থাকায় তাৎক্ষণিকভাবে সঠিক তথ্য বা লিখিত অভিযোগ দিতে পারেননি।

পুলিশের প্রাথমিক তথ্যে জানা গেছে, কাগজপত্র দেখানোর কথা বলে তন্ময় কুমার মন্ডলকে তার ইচ্ছার বিরুদ্ধে নিউমার্কেট এলাকায় নিয়ে যাওয়া হয়েছিল। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

ঘটনাটি রহস্যজনক হওয়ায় পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। একই সঙ্গে ঘটনার পর খুলনা নগরীর অফিসপাড়ায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত