খুলনায় দুর্বৃত্তদের গুলিতে মহিদুল ইসলাম (২৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বুধবার (৭ অক্টোবর) ভোর আনুমানিক ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে নগরীর দৌলতপুর থানার বিএল কলেজের দ্বিতীয় গেট এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মহিদুল ইসলাম গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বনগাঁ গ্রামের শওকত খার ছেলে। তিনি বিএল কলেজের পেছনে একটি তেলের ডিপোতে গাড়ি পরিষ্কারের কাজ করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে নাশতা করার জন্য বিএল কলেজের দ্বিতীয় গেট এলাকার একটি হোটেলে যান মহিদুল। কিছুক্ষণ পর ৮-১০ জন যুবক তাকে ঘিরে ফেলে এবং হত্যার উদ্দেশ্যে গুলি চালায় বলে অভিযোগ রয়েছে। এতে একটি গুলি তার পেটে বিদ্ধ হয়ে বের হয়ে যায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মহিদুলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
দৌলতপুর থানার এসআই মো. আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাসপাতালে চিকিৎসাধীন যুবকের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। তবে এ ঘটনায় এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬