বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

শোধনাগার পরিচালনা

শহরের বর্জ্য ব্যবস্থাপনা এবার ভেক্টর ডিজাইন অ্যান্ড সল্যুশনের হাতে

ছবি: চেকপোস্ট

নীলফামারীর সৈয়দপুর পৌরসভায় নগরব্যাপী বর্জ্য ব্যবস্থাপনা সেবা পরিচালনার দায়িত্ব পেয়েছে বেসরকারি সংস্থা ভেক্টর ডিজাইন অ্যান্ড সল্যুশন। এ বিষয়ে পৌরসভা ও প্রতিষ্ঠানটির মধ্যে এক বছর মেয়াদি ইজারা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) শহরের নয়াবাজার এলাকায় মানববর্জ্য ব্যবস্থাপনা প্লান্টের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা।

চুক্তিতে সৈয়দপুর পৌরসভার পক্ষে পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা এবং ভেক্টর ডিজাইন অ্যান্ড সল্যুশনের পক্ষে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. আরমান চৌধুরী স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় প্রতিষ্ঠানটি গৃহস্থালি কঠিন বর্জ্য সংগ্রহ ও পরিবহন, পয়োবর্জ্য খালাসে ভ্যাকুট্যাগ সেবা, পয়োবর্জ্য শোধনাগার পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবং জৈব সার উৎপাদনের দায়িত্ব পালন করবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন সৈয়দপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. আইয়ুব আলী, ভেক্টর ডিজাইন অ্যান্ড সল্যুশনের স্বত্বাধিকারী মো. আরমান চৌধুরী, ওয়াটার এইডের টেকনিক্যাল স্পেশালিস্ট মো. শাখাওয়াত হোসাইন এবং বাসা ফাউন্ডেশনের জেনারেল ম্যানেজার লিটন দত্ত। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাসা ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী মো. শফিকুল আলম।

এ সময় সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামসুন্নাহার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মতিউর রহমানসহ পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা, ওয়াটার এইড, ভেক্টর ডিজাইন অ্যান্ড সল্যুশন ও বাসা ফাউন্ডেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সৈয়দপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের নয়াবাজার এলাকায় এক একর ৭৭ শতক জমির ওপর মানববর্জ্য ব্যবস্থাপনা প্লান্টটি প্রতিষ্ঠিত। এটি গৃহস্থালি ও মানববর্জ্য নির্ভর একটি বর্জ্য শোধনাগার।

২০২১ সাল থেকে প্লান্টটিতে গৃহস্থালি ও মানববর্জ্য প্রক্রিয়াজাত করে নিরাপদ ও পুনর্ব্যবহারযোগ্য জৈব সার উৎপাদন করা হচ্ছে। শহরের পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনায় প্লান্টটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সৈয়দপুর পৌরসভার তত্ত্বাবধানে এবং ওয়াটার এইডের আর্থিক ও বাসা ফাউন্ডেশনের কারিগরি সহযোগিতায় পরিচালিত এই প্লান্টের ব্যবস্থাপনার দায়িত্ব আগামী এক বছর পালন করবে ভেক্টর ডিজাইন অ্যান্ড সল্যুশন।

#সৈয়দপুর #বর্জ্যব্যবস্থাপনা #নীলফামারীরখবর

চেকপোস্ট

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

শহরের বর্জ্য ব্যবস্থাপনা এবার ভেক্টর ডিজাইন অ্যান্ড সল্যুশনের হাতে

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত