বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

অস্বাভাবিক মৃত্যু

পাবনায় নববিবাহিতা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি: চেকপোস্ট

পাবনার বেড়া উপজেলায় বসতঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে মোছা. জোতি খাতুন (১৭) নামে এক নববিবাহিতা গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

বুধবার (৭ অক্টোবর ২০২৬) সকাল আনুমানিক ৮টার দিকে বেড়া থানাধীন নতুন পেচাকোলা গ্রামে স্বামীর বসতঘরে এ ঘটনা ঘটে। নিহত জোতি খাতুন ওই গ্রামের মো. জোবায়েরের মেয়ে এবং মো. আরিফুল ইসলামের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের অগোচরে জোতি খাতুন ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে বেড়া মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত ও সুরতহাল প্রতিবেদন তৈরি করে। সুরতহাল প্রতিবেদনের সময় নিহতের গলায় অর্ধচন্দ্রাকৃতির দাগ দেখা যায় বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্ত ও আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

#বেড়া #পাবনারখবর #নববধূরমৃত্যু

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

পাবনায় নববিবাহিতা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

পাবনার বেড়া উপজেলায় বসতঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে মোছা. জোতি খাতুন (১৭) নামে এক নববিবাহিতা গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

বুধবার (৭ অক্টোবর ২০২৬) সকাল আনুমানিক ৮টার দিকে বেড়া থানাধীন নতুন পেচাকোলা গ্রামে স্বামীর বসতঘরে এ ঘটনা ঘটে। নিহত জোতি খাতুন ওই গ্রামের মো. জোবায়েরের মেয়ে এবং মো. আরিফুল ইসলামের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের অগোচরে জোতি খাতুন ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে বেড়া মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত ও সুরতহাল প্রতিবেদন তৈরি করে। সুরতহাল প্রতিবেদনের সময় নিহতের গলায় অর্ধচন্দ্রাকৃতির দাগ দেখা যায় বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্ত ও আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত