নিরাপদ ও বৈধ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের পাঁচটি সংসদীয় আসনের প্রতিটিতে একটি করে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৫টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে ‘নিরাপদ অভিবাসন ও অবৈধ পথে বিদেশ গমন প্রতিরোধ’ বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন তিনি।
মন্ত্রী বলেন, প্রতিটি প্রশিক্ষণ কেন্দ্রে বিদেশগমনেচ্ছুদের জন্য আরবি, চীনা, জাপানিসহ বিভিন্ন ভাষায় প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি বিদেশে কর্মসংস্থানের উপযোগী বিভিন্ন দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করা হবে। দক্ষতা নিয়ে বৈধ পথে বিদেশ যাওয়ার সুযোগ বাড়লে অবৈধ পথে বিদেশ যাওয়ার প্রবণতা কমবে বলেও জানান তিনি।
সভায় সম্প্রতি অবৈধ পথে বিদেশ যাওয়ার সময় সুনামগঞ্জের নয়জনের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার প্রসঙ্গও উঠে আসে। এ বিষয়ে মন্ত্রী বলেন, এসব মামলার দায়িত্ব সরকার গ্রহণ করেছে। দ্রুত সময়ের মধ্যে ঘটনার সঙ্গে জড়িত দালালদের আইনের আওতায় আনা হবে। তারা বিশ্বের যে দেশেই অবস্থান করুক, সংশ্লিষ্ট দেশের সহযোগিতা নিয়ে তাদের দেশে এনে বিচারের মুখোমুখি করার উদ্যোগ নেওয়া হবে।
অবৈধ পথে বিদেশ গিয়ে মৃত্যুবরণকারীদের পরিবারের পাশে সরকার থাকবে বলেও জানান মন্ত্রী। নিহতদের পরিবারের একজন সদস্যকে বিনা খরচে মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগ দেওয়ার আশ্বাস দেন তিনি।
মন্ত্রী আরও বলেন, সুনামগঞ্জ থেকে বিপুলসংখ্যক মানুষ বিদেশে কর্মরত। একই সঙ্গে অবৈধ পথে বিদেশযাত্রা ও প্রাণহানির ঘটনাও এখানে উল্লেখযোগ্য। তাই সুনামগঞ্জকে বিশেষ গুরুত্ব দিয়ে প্রবাসী কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনা করা হবে।
মতবিনিময় সভায় বিদেশগমনেচ্ছুদের দালালচক্রের প্রলোভনে না পড়ার আহ্বান জানানো হয়। বিদেশ যাওয়ার আগে সরকারি অনুমোদিত প্রক্রিয়া অনুসরণ, প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ এবং তথ্য যাচাইয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা অবৈধ অভিবাসন বন্ধে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বুধবার, ২৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬