বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

দক্ষিণ সুরমায় ভোরের ভয়াবহ দুর্ঘটনা

সিলেটে সড়ক দুর্ঘটনায় ৮ শ্রমিক নিহত, আহত আরও ৭

ছবি: সংগৃহীত

সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই সঙ্গে ৮ জন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন।

রোববার (৩ মে) ভোর ৬টা ২৫ মিনিটের দিকে শ্রমিকবাহী একটি পিকআপ ভ্যান ও বিপরীত দিক থেকে আসা কাঠবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, সিলেট থেকে একটি ডিআই পিকআপে করে নির্মাণ শ্রমিকরা সুনামগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে দক্ষিণ সুরমার তেতলী বাজার এলাকায় এই সংঘর্ষ ঘটে।

নিহতদের মধ্যে ৪ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলেন— সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মো. সুরুজ আলী (৬০), শেষস্তি গ্রামের মোছা. মুন্নি (৩৫), সিলেটের জালালাবাদ এলাকার মো. বদরুল (৩০) এবং দিরাই উপজেলার মো. ফরিদুল (৩৫)। বাকি ৪ জনের পরিচয় এখনও শনাক্ত হয়নি।

আহতদের মধ্যে রয়েছেন সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার শ্রমিকরা। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রিয়াজুল কবির জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৪ জন নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পর আরও ৪ জন মারা যান।

দুর্ঘটনার পর পিকআপ ও ট্রাকের চালকরা পালিয়ে গেছে। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।

#সড়ক_দুর্ঘটনা #সিলেট #শ্রমিক_নিহত

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

সিলেটে সড়ক দুর্ঘটনায় ৮ শ্রমিক নিহত, আহত আরও ৭

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই সঙ্গে ৮ জন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন।

রোববার (৩ মে) ভোর ৬টা ২৫ মিনিটের দিকে শ্রমিকবাহী একটি পিকআপ ভ্যান ও বিপরীত দিক থেকে আসা কাঠবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, সিলেট থেকে একটি ডিআই পিকআপে করে নির্মাণ শ্রমিকরা সুনামগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে দক্ষিণ সুরমার তেতলী বাজার এলাকায় এই সংঘর্ষ ঘটে।

নিহতদের মধ্যে ৪ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলেন— সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মো. সুরুজ আলী (৬০), শেষস্তি গ্রামের মোছা. মুন্নি (৩৫), সিলেটের জালালাবাদ এলাকার মো. বদরুল (৩০) এবং দিরাই উপজেলার মো. ফরিদুল (৩৫)। বাকি ৪ জনের পরিচয় এখনও শনাক্ত হয়নি।

আহতদের মধ্যে রয়েছেন সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার শ্রমিকরা। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রিয়াজুল কবির জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৪ জন নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পর আরও ৪ জন মারা যান।

দুর্ঘটনার পর পিকআপ ও ট্রাকের চালকরা পালিয়ে গেছে। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত