শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

সিলেট মাজারে অভিনেতা সমু চৌধুরীর উত্তেজিত ভিডিও ভাইরাল

সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর মাজারসংলগ্ন এলাকায় অভিনেতা সমু চৌধুরীকে ঘিরে একটি উত্তেজনাকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে এক ব্যক্তির সঙ্গে তাকে উত্তেজিত অবস্থায় দেখা যায়।শনিবার (১৫ আগস্ট) সকালে মাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সমু চৌধুরী এক ব্যক্তির দিকে এগিয়ে যাচ্ছেন এবং দুজনকেই উত্তেজিত অবস্থায় কথা বলতে দেখা যাচ্ছে। পরে কয়েকজন পুলিশ সদস্য ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।একপর্যায়ে পরিস্থিতি শান্ত হয়। তবে কী কারণে ওই ব্যক্তির সঙ্গে অভিনেতার এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।ঘটনার বিষয়ে যোগাযোগ করা হলে সমু চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তবে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি।ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ ঘটনার কারণ জানতে চেয়েছেন, আবার কেউ অভিনেতার আচরণ নিয়ে মন্তব্য করেছেন। তবে ভিডিওর বাইরে প্রকৃত ঘটনার বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।এর আগে ২০২৫ সালের জুনেও সমু চৌধুরীকে ঘিরে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসে। ওই সময় ময়মনসিংহের গফরগাঁও এলাকায় তাকে অস্বাভাবিক অবস্থায় উদ্ধারের খবর প্রকাশিত হয়েছিল। সমু চৌধুরী দীর্ঘদিন ধরে মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয় করছেন। ১৯৯০ সালে বিটিভির ‘সমৃদ্ধ অসীম’ নাটকের মাধ্যমে তার টেলিভিশন যাত্রা শুরু হয়। পরে অসংখ্য নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে পরিচিতি পান তিনি।

সিলেট মাজারে অভিনেতা সমু চৌধুরীর উত্তেজিত ভিডিও ভাইরাল