সোমবার, ১৭ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

টাওয়ার এলাকায় অভিযান

সদর মডেল থানার অভিযানে গাঁজাসহ তরিকুল গ্রেপ্তার

ছবি: চেকপোস্ট

চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মোঃ তরিকুল ইসলাম (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। সদর মডেল থানাধীন বারঘরিয়া ইউনিয়নের রাইফেলস টাওয়ার চত্বরের দক্ষিণ পাশে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই মোঃ এসলাম আলী সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে তরিকুল ইসলামের হেফাজত থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।

গ্রেপ্তার তরিকুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আকন্দবাড়ীয়া মহারাজপুর এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জকে মাদক ও চোরাচালানমুক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ। পাশাপাশি মাদকসংক্রান্ত তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

#মাদকবিরোধীঅভিযান #চাঁপাইনবাবগঞ্জ গাঁজাসহগ্রেপ্তার

চেকপোস্ট

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

সদর মডেল থানার অভিযানে গাঁজাসহ তরিকুল গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মোঃ তরিকুল ইসলাম (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। সদর মডেল থানাধীন বারঘরিয়া ইউনিয়নের রাইফেলস টাওয়ার চত্বরের দক্ষিণ পাশে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই মোঃ এসলাম আলী সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে তরিকুল ইসলামের হেফাজত থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।

গ্রেপ্তার তরিকুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আকন্দবাড়ীয়া মহারাজপুর এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জকে মাদক ও চোরাচালানমুক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ। পাশাপাশি মাদকসংক্রান্ত তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত