সোমবার, ১৭ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

অভিযোগের পর অভিযান

মাধবপুরে গরিবের অটোরিকশা জোর করে নেওয়ার অভিযোগ, ফারুক গ্রেপ্তার

ছবি: চেকপোস্ট

হবিগঞ্জের মাধবপুরে অসহায় এক ব্যক্তির অটোরিকশা (মিশুক) জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগে মো. ফারুক মিয়া (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ভুক্তভোগীর অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

রোববার (১৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার গোয়ালনগর এলাকা থেকে ফারুক মিয়াকে আটক করা হয়। তিনি গোয়ালনগর গ্রামের কাঁচন মিয়ার ছেলে।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, মাধবপুরের আদাঐর ইউনিয়নের কবিলপুর গ্রামের মো. নাজির মিয়ার মালিকানাধীন অটোরিকশাটি ভাড়ায় চালাতেন হাসান মিয়া। গত ৮ আগস্ট সন্ধ্যায় গোয়ালনগর জামে মসজিদসংলগ্ন এলাকায় ফারুক মিয়া ও জাহাঙ্গীর মিয়া অটোরিকশাটি নিয়ে যাওয়ার উদ্দেশ্যে চালকের সঙ্গে কথা কাটাকাটিতে জড়ান।

অভিযোগে বলা হয়, একপর্যায়ে ফারুক মিয়া চালক হাসান মিয়াকে ভয়ভীতি দেখিয়ে গলায় হাত দিয়ে চেপে ধরেন এবং তাঁর কাছ থেকে অটোরিকশার চাবি নিয়ে যান। পরে অটোরিকশাটি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন তিনি।

এ ঘটনায় অটোরিকশার মালিক নাজির মিয়া মাধবপুর থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ অটোরিকশাটি উদ্ধার এবং ফারুক মিয়াকে গ্রেপ্তার করে।

স্থানীয়দের দাবি, ফারুক মিয়ার বিরুদ্ধে মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। তবে এসব দাবির বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ভুক্তভোগী নাজির মিয়া বলেন, তাঁর একমাত্র আয়ের মাধ্যম অটোরিকশাটি নিয়ে যাওয়ায় তিনি থানায় অভিযোগ করেন। পুলিশ অটোরিকশাটি উদ্ধার করায় তিনি কৃতজ্ঞতা জানান।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী।

#হবিগঞ্জ #মাধবপুর #অটোরিকশাউদ্ধার

চেকপোস্ট

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

মাধবপুরে গরিবের অটোরিকশা জোর করে নেওয়ার অভিযোগ, ফারুক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

হবিগঞ্জের মাধবপুরে অসহায় এক ব্যক্তির অটোরিকশা (মিশুক) জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগে মো. ফারুক মিয়া (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ভুক্তভোগীর অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

রোববার (১৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার গোয়ালনগর এলাকা থেকে ফারুক মিয়াকে আটক করা হয়। তিনি গোয়ালনগর গ্রামের কাঁচন মিয়ার ছেলে।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, মাধবপুরের আদাঐর ইউনিয়নের কবিলপুর গ্রামের মো. নাজির মিয়ার মালিকানাধীন অটোরিকশাটি ভাড়ায় চালাতেন হাসান মিয়া। গত ৮ আগস্ট সন্ধ্যায় গোয়ালনগর জামে মসজিদসংলগ্ন এলাকায় ফারুক মিয়া ও জাহাঙ্গীর মিয়া অটোরিকশাটি নিয়ে যাওয়ার উদ্দেশ্যে চালকের সঙ্গে কথা কাটাকাটিতে জড়ান।

অভিযোগে বলা হয়, একপর্যায়ে ফারুক মিয়া চালক হাসান মিয়াকে ভয়ভীতি দেখিয়ে গলায় হাত দিয়ে চেপে ধরেন এবং তাঁর কাছ থেকে অটোরিকশার চাবি নিয়ে যান। পরে অটোরিকশাটি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন তিনি।

এ ঘটনায় অটোরিকশার মালিক নাজির মিয়া মাধবপুর থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ অটোরিকশাটি উদ্ধার এবং ফারুক মিয়াকে গ্রেপ্তার করে।

স্থানীয়দের দাবি, ফারুক মিয়ার বিরুদ্ধে মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। তবে এসব দাবির বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ভুক্তভোগী নাজির মিয়া বলেন, তাঁর একমাত্র আয়ের মাধ্যম অটোরিকশাটি নিয়ে যাওয়ায় তিনি থানায় অভিযোগ করেন। পুলিশ অটোরিকশাটি উদ্ধার করায় তিনি কৃতজ্ঞতা জানান।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত