সোমবার, ২৪ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

র‍্যাবের অভিযান

জগন্নাথপুরে কিশোরী ধর্ষণ মামলা: একমাত্র আসামি জিবুল গ্রেপ্তার

আসামি মো. জিবুল মিয়াকে সিলেট থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। ছবি : চেকপোস্ট

সুনামগঞ্জের জগন্নাথপুরে কিশোরী ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার একমাত্র আসামি মো. জিবুল মিয়া (২২)কে সিলেট থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯।

রোববার (২৩ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটের দিকে সিলেট জেলার মোগলাবাজার থানাধীন পীর হাবিবুর রহমান চত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৯ সূত্র জানায়, গ্রেপ্তার জিবুল মিয়া সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নোয়াগাঁও এলাকার বাসিন্দা। তিনি ভুক্তভোগী কিশোরীর প্রতিবেশী হওয়ায় বিভিন্ন সময় তাদের বাড়িতে যাতায়াত করতেন।

র‍্যাবের তথ্য অনুযায়ী, গত ১১ আগস্ট বিকেলে ভুক্তভোগী কিশোরী নিজ বসতঘরের শয়নকক্ষে ঘুমিয়ে ছিল। ওই সময় পরিবারের সদস্যরা বাড়ির বাইরে থাকার সুযোগে জিবুল মিয়া ঘরে প্রবেশ করেন বলে অভিযোগ রয়েছে। পরে কিশোরীর ওপর জোরপূর্বক নির্যাতনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

ঘটনার পর কিশোরীর মা তাকে অসুস্থ অবস্থায় দেখতে পান। পরে কিশোরীর কাছ থেকে ঘটনা জানতে পেরে জগন্নাথপুর থানায় মামলা করেন তিনি।

র‍্যাব জানায়, মামলা হওয়ার পর থেকেই আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি শুরু করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ সিপিসি-৩ সুনামগঞ্জ ও সদর কোম্পানি সিলেটের যৌথ অভিযানে মোগলাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জিবুল মিয়া জগন্নাথপুর উপজেলার নোয়াগাঁও গ্রামের মো. বিলাল উদ্দিনের ছেলে।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

#জগন্নাথপুরে_ধর্ষণ_মামলা #র‍্যাবের_অভিযানে_গ্রেপ্তার #নারী_ও_শিশু_নির্যাতন_প্রতিরোধ

চেকপোস্ট

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

জগন্নাথপুরে কিশোরী ধর্ষণ মামলা: একমাত্র আসামি জিবুল গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

সুনামগঞ্জের জগন্নাথপুরে কিশোরী ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার একমাত্র আসামি মো. জিবুল মিয়া (২২)কে সিলেট থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯।

রোববার (২৩ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটের দিকে সিলেট জেলার মোগলাবাজার থানাধীন পীর হাবিবুর রহমান চত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৯ সূত্র জানায়, গ্রেপ্তার জিবুল মিয়া সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নোয়াগাঁও এলাকার বাসিন্দা। তিনি ভুক্তভোগী কিশোরীর প্রতিবেশী হওয়ায় বিভিন্ন সময় তাদের বাড়িতে যাতায়াত করতেন।

র‍্যাবের তথ্য অনুযায়ী, গত ১১ আগস্ট বিকেলে ভুক্তভোগী কিশোরী নিজ বসতঘরের শয়নকক্ষে ঘুমিয়ে ছিল। ওই সময় পরিবারের সদস্যরা বাড়ির বাইরে থাকার সুযোগে জিবুল মিয়া ঘরে প্রবেশ করেন বলে অভিযোগ রয়েছে। পরে কিশোরীর ওপর জোরপূর্বক নির্যাতনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

ঘটনার পর কিশোরীর মা তাকে অসুস্থ অবস্থায় দেখতে পান। পরে কিশোরীর কাছ থেকে ঘটনা জানতে পেরে জগন্নাথপুর থানায় মামলা করেন তিনি।

র‍্যাব জানায়, মামলা হওয়ার পর থেকেই আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি শুরু করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ সিপিসি-৩ সুনামগঞ্জ ও সদর কোম্পানি সিলেটের যৌথ অভিযানে মোগলাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জিবুল মিয়া জগন্নাথপুর উপজেলার নোয়াগাঁও গ্রামের মো. বিলাল উদ্দিনের ছেলে।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত