পাবনার বেড়া উপজেলায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ মে) সকাল ৮টায় বেড়া সরকারি ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গণ থেকে র্যালি শুরু হয়ে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলহেরা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সকাল ৯টায় সেখানে শ্রমিক সমাবেশের মাধ্যমে দিনের কর্মসূচি সম্পন্ন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বেড়া উপজেলা শাখার সভাপতি আবুজর গিফারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান।
প্রধান মেহমান হিসেবে বক্তব্য দেন ডা. আব্দুল বাসেত খান এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মোঃ বদিউজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ আতাউর রহমান ও ডা. মোঃ আব্দুল হান্নানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সরকার শ্রমনীতি অনুযায়ী শ্রমিকদের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং উপজেলা প্রশাসন শ্রমিকদের সার্বিক সহযোগিতা দিতে সচেষ্ট।
বিশেষ অতিথি মাওলানা আতাউর রহমান বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। প্রধান বক্তা বদিউজ্জামান শ্রমিকদের বৈষম্য দূর করে ন্যায্য অধিকার নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও শত শত কর্মী অংশগ্রহণ করেন, যা পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।

শুক্রবার, ০১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬