শুক্রবার, ০১ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী কর্মসূচি

কালীগঞ্জে মে দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ন্যায্য মজুরি দাবি

ছবি: চেকপোস্ট

গাজীপুরের কালীগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠন ও পেশাজীবীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শুক্রবার (১ মে) উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলামের উপস্থিতিতে র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে তার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, ১৮৮৬ সালের শিকাগোর ঐতিহাসিক শ্রমিক আন্দোলনের আত্মত্যাগের ফলেই আজ বিশ্বজুড়ে শ্রমিকদের অধিকার স্বীকৃত হয়েছে। তবে বাস্তবে এখনো অনেক শ্রমিক ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ থেকে বঞ্চিত।

তারা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ, ন্যূনতম মজুরি বাস্তবায়ন এবং নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলার জন্য সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।

বক্তারা আরও বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে শ্রমিকদের অবদান অপরিসীম। তাই শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় সরকার ও সংশ্লিষ্টদের আরও আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা রাখা প্রয়োজন।

অনুষ্ঠানে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের শ্রমিক সংগঠনের নেতাকর্মী ও বিপুলসংখ্যক শ্রমজীবী মানুষ অংশগ্রহণ করেন, যা পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।

#কালীগঞ্জ #মে_দিবস #শ্রমিক_অধিকার

চেকপোস্ট

শুক্রবার, ০১ মে ২০২৬

কালীগঞ্জে মে দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ন্যায্য মজুরি দাবি

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image

গাজীপুরের কালীগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠন ও পেশাজীবীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শুক্রবার (১ মে) উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলামের উপস্থিতিতে র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে তার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, ১৮৮৬ সালের শিকাগোর ঐতিহাসিক শ্রমিক আন্দোলনের আত্মত্যাগের ফলেই আজ বিশ্বজুড়ে শ্রমিকদের অধিকার স্বীকৃত হয়েছে। তবে বাস্তবে এখনো অনেক শ্রমিক ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ থেকে বঞ্চিত।

তারা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ, ন্যূনতম মজুরি বাস্তবায়ন এবং নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলার জন্য সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।

বক্তারা আরও বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে শ্রমিকদের অবদান অপরিসীম। তাই শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় সরকার ও সংশ্লিষ্টদের আরও আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা রাখা প্রয়োজন।

অনুষ্ঠানে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের শ্রমিক সংগঠনের নেতাকর্মী ও বিপুলসংখ্যক শ্রমজীবী মানুষ অংশগ্রহণ করেন, যা পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত