শুক্রবার, ০১ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

বক্তাদের কণ্ঠে ন্যায্য মজুরির দাবি

খানসামায় মে দিবসে শ্রমিক সমাবেশ

খানসামায় মে দিবসে শ্রমিক সমাবেশ
ছবি:চেকপোস্ট

দিনাজপুরের খানসামা উপজেলায় আন্তর্জাতিক মহান মে দিবস উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) সকালে খানসামা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।

সভায় উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সফিকুল আলমের সঞ্চালনায় এবং উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী বিএসসির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির অর্থ-বিষয়ক সম্পাদক ও ভাবকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আলম তুহিন, সাবেক জেলা পরিষদ সদস্য আলহাজ্ব শরিফুল ইসলাম প্রধান এবং উপজেলা বিএনপির সদস্য ছাইয়েদ আহমেদ সেলিম বুলবুল।

এ সময় আরও উপস্থিত ছিলেন গোয়ালডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন, উপজেলা যুবদলের আহ্বায়ক ওবায়দুর রহমানসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে শ্রমিকদের ন্যায্য অধিকার, সঠিক মজুরি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর জোর দেন। তারা বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ছাড়া দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে সরকার ও সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

উল্লেখ্য, ১৮৮৬ সালের শিকাগোর ঐতিহাসিক আন্দোলনে ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে আত্মত্যাগকারী শ্রমিকদের স্মরণে প্রতি বছর ১ মে মহান মে দিবস বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে দিনটি সরকারি ছুটির দিন হিসেবে পালিত হয়।

#খানসামা_খবর #মে_দিবস #শ্রমিক_অধিকার

চেকপোস্ট

শুক্রবার, ০১ মে ২০২৬

খানসামায় মে দিবসে শ্রমিক সমাবেশ

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত