নীলফামারীর সৈয়দপুরে ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে অপরিপক্ব আম মজুত ও বিক্রির দায়ে এক ফল ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির হোসেন। অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নীলফামারীর নিরাপদ খাদ্য কর্মকর্তা শিহাব উদ্দীন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার এস এম আরেফিন বিন আমীন এবং থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা যায়, শহরের পাঁচমাথা মোড়স্থ মিতু ফল ভাণ্ডার নামের একটি ফলের আড়তে কেমিক্যাল মিশিয়ে অপরিপক্ব আম মজুত ও বিক্রি করা হচ্ছিল। এ অপরাধে দোকান মালিক মাকসুদ আলমকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ২২০ কেজি অপরিপক্ব আম জব্দ করে ধ্বংস করা হয়।
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শিহাব উদ্দিন বলেন, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি জোরদার করা হচ্ছে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

শুক্রবার, ০১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬