শুক্রবার, ০১ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

আলোচনা সভায় ঐক্যের আহ্বান

রাঙামাটিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি

ছবি: চেকপোস্ট

রাঙামাটি সদর উপজেলায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে শ্রমিকদের অধিকার, কল্যাণ এবং সংগঠনের কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

শুক্রবার (১ মে ২০২৬) সকাল ১০টায় রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে র‍্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরূপা সিএনজি স্টেশনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হারুন অর রশিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের রাঙামাটি জেলা সভাপতি আব্দুস সালাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সূরা সদস্য ও সাবেক সেক্রেটারি এডভোকেট হারুনুর রশিদ, সাবেক সেক্রেটারি এডভোকেট জিল্লুর রহমান, বর্তমান সেক্রেটারি নুরুজ্জামাল এবং জেলা অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম।

প্রধান অতিথি আব্দুস সালাম বলেন, শ্রমিকরা দেশের উন্নয়ন ও অর্থনীতির অন্যতম ভিত্তি। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। তিনি শ্রমিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বিশেষ অতিথি এডভোকেট হারুনুর রশিদ বলেন, শ্রমিকরা কোনোভাবেই অবহেলার পাত্র নয়; বরং রাষ্ট্রের উন্নয়নের মূল চালিকাশক্তি। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, এখনও অনেক শ্রমিক ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন।

তিনি আরও বলেন, শ্রমিকদের সংগঠিত আন্দোলনই ন্যায়ভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এজন্য শ্রমিকদের সচেতন ও ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই।

বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, কর্মসংস্থান বৃদ্ধি এবং জীবনমান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

র‍্যালি ও আলোচনা সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শ্রমিকদের ব্যাপক অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

#রাঙামাটি_সংবাদ #মে_দিবস #শ্রমিক_অধিকার

চেকপোস্ট

শুক্রবার, ০১ মে ২০২৬

রাঙামাটিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত