মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

কড়া মন্তব্য সমাজকল্যাণমন্ত্রীর

শেখ হাসিনাকে আদালতে আত্মসমর্পণের আহ্বান জাহিদ হোসেনের

ছবি: চেকপোস্ট

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে আদালতে আত্মসমর্পণ করে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এ জেে এম জাহিদ হোসেন।

বুধবার (২০ মে) সকালে সাভারের পশ্চিম ব্যাংক টাউন এলাকায় বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য নির্মাণাধীন ক্রীড়া কমপ্লেক্স প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, সাহস থাকলে এসে আইসিটির মুখোমুখি হোন, আইনের মুখোমুখি হোন। তাহলেই বোঝা যাবে ‘বাপের বেটি’ কেমন।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকায় শেখ হাসিনার ‘মাথা উঁচু করে দেশে ফিরবেন’- এমন বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে আছে। সাহস থাকলে আসুন, কোর্টে যান, আইনের মুখোমুখি হোন।

তিনি আরও বলেন, কোর্ট যদি বলে আপনি বেকসুর খালাস, তাহলে খালাস। তবে যিনি এ কথা বলেছেন, তার উচিত হবে আইন-আদালতের কাছে আত্মসমর্পণ করা এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া।

এর আগে নির্মাণাধীন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের ক্রীড়া কমপ্লেক্স প্রকল্প ঘুরে দেখেন মন্ত্রী। তিনি জানান, প্রতিবন্ধী ব্যক্তিদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার সুযোগ তৈরি করতেই এ প্রকল্প নেওয়া হয়েছে। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের মাধ্যমে বাস্তবায়নাধীন এ প্রকল্পে প্রশিক্ষণ, প্রতিযোগিতা ও আধুনিক ক্রীড়া অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

মন্ত্রী বলেন, দেশে প্রায় ১১ ধরনের প্রতিবন্ধী ব্যক্তি রয়েছেন। তাদের আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা, বিশেষ করে প্যারা অলিম্পিকের জন্য প্রস্তুত করতে উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে প্রশিক্ষণের সুযোগ তৈরি করা হবে।

প্রকল্পে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এখন পর্যন্ত কোনও ক্রয় প্রক্রিয়া বা আসবাবপত্র কেনাকাটা হয়নি। কেবল ভবন নির্মাণের কাজ চলছে এবং সেটি সরকারি সংস্থা পিডব্লিউডি বাস্তবায়ন করছে।

#বাংলাদেশরাজনীতি #শেখহাসিনা #জাহিদহোসেন

চেকপোস্ট

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

শেখ হাসিনাকে আদালতে আত্মসমর্পণের আহ্বান জাহিদ হোসেনের

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত