মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

আর্কাইভ

শিবালয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
শিবালয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ঢাকা-আরিচা মহা-সড়কে ট্রাকের ধাক্কায় এক পিকআপ চালক নিহত হয়েছেন। বুধবার রাতে উপজেলার ফলসাটিয়া বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চালক খুলনা বাইতিপাড়া এলাকার শেখ আতিয়ার রহমানের ছেলে মো. মনির হোসেন (৫৫)। হাইওয়ে পুলিশ জানায়, পিকআপ গাড়িটি পাটুরিয়ার দিকে যাচ্ছিলেন। ফলসাটিয়া বটতলা এলাকায় ব্রেক করলে পেছনে থাকা বালুবোঝাই ট্রাকটি সজোরে ধাক্কা দেয়। এতে, পিকআপ চালক গুরুত্বর আহত হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের সহায়তায় চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নেওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক চালককে মৃত ঘোষণা করে। দুর্ঘনার বিষয়টি নিশ্চিত করে বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, রাত ৩টার দিকে দুর্ঘটনায় আহত চালক হাসপাতালে নেয়ার পথে মারা যান। পরে ক্ষতিগ্রস্ত যানবাহন উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

চেকপোস্ট

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

শিবালয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

featured Image
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ঢাকা-আরিচা মহা-সড়কে ট্রাকের ধাক্কায় এক পিকআপ চালক নিহত হয়েছেন। বুধবার রাতে উপজেলার ফলসাটিয়া বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চালক খুলনা বাইতিপাড়া এলাকার শেখ আতিয়ার রহমানের ছেলে মো. মনির হোসেন (৫৫)। হাইওয়ে পুলিশ জানায়, পিকআপ গাড়িটি পাটুরিয়ার দিকে যাচ্ছিলেন। ফলসাটিয়া বটতলা এলাকায় ব্রেক করলে পেছনে থাকা বালুবোঝাই ট্রাকটি সজোরে ধাক্কা দেয়। এতে, পিকআপ চালক গুরুত্বর আহত হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের সহায়তায় চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নেওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক চালককে মৃত ঘোষণা করে। দুর্ঘনার বিষয়টি নিশ্চিত করে বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, রাত ৩টার দিকে দুর্ঘটনায় আহত চালক হাসপাতালে নেয়ার পথে মারা যান। পরে ক্ষতিগ্রস্ত যানবাহন উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত