মাদকের ভয়াবহ কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট ২০২৬) বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে নেতৃত্ব দেন ডিএনসির উপপরিদর্শক মামুনুর রশিদ।
এ সময় ঢাকা বাসস্ট্যান্ড এলাকার যাত্রী, পথচারী, পরিবহন শ্রমিক ও স্থানীয় সাধারণ মানুষের মাঝে মাদকের অপব্যবহার, এর শারীরিক ও সামাজিক ক্ষতি এবং মাদকবিরোধী আইনসংক্রান্ত বিভিন্ন তথ্যসম্বলিত লিফলেট বিতরণ করা হয়।
প্রচারাভিযানে ডিএনসির কর্মকর্তারা মাদক সেবন ও মাদক ব্যবসার ভয়াবহ ক্ষতিকর দিক তুলে ধরে সাধারণ মানুষকে সচেতন করেন। পাশাপাশি পরিবার ও সমাজ থেকে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।
চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে সমন্বিত সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা এবং চাঁপাইনবাবগঞ্জকে সম্পূর্ণ মাদকমুক্ত জেলায় পরিণত করতে ডিএনসি নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে।

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬