বুধবার, ১২ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

মোবাইল ও মোটরসাইকেল জব্দ

শিবগঞ্জ ৫৯ বিজিবির অভিযানে সীমান্তে ২৮ লাখ টাকার চোরাই মালসহ আটক ৩

ছবি : চেকপোস্ট

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৫৬টি ভারতীয় ব্যবহৃত চোরাই মোবাইল ফোন ও একটি মোটরসাইকেলসহ তিনজনকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। উদ্ধার হওয়া মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৮ লাখ টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে গোপন সংবাদের ভিত্তিতে গত ১০ আগস্ট ২০২৬ রাত সাড়ে ৯টার দিকে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে।

অভিযানটি চালানো হয় শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের শিকারপুর দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পাকা সড়কে। এ সময় বিভিন্ন ব্র্যান্ডের ৫৬টি ব্যবহৃত ভারতীয় চোরাই মোবাইল ফোন এবং একটি বাজাজ পালসার ১৫০ সিসি মোটরসাইকেলসহ তিনজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ পোস্টের শিয়ালমারা গ্রামের মো. সানাউল্লাহ (২৮), মো. হারুন-অর-রশিদ (১৯) ও মো. ইয়াসিন আলী (১৯)।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, সীমান্তে সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। জব্দকৃত মোবাইল ফোন ও মোটরসাইকেলসহ তাদের শিবগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

Image

#বিজিবিঅভিযান #চাঁপাইনবাবগঞ্জসংবাদ #শিবগঞ্জসংবাদ

চেকপোস্ট

বুধবার, ১২ আগস্ট ২০২৬

শিবগঞ্জ ৫৯ বিজিবির অভিযানে সীমান্তে ২৮ লাখ টাকার চোরাই মালসহ আটক ৩

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৫৬টি ভারতীয় ব্যবহৃত চোরাই মোবাইল ফোন ও একটি মোটরসাইকেলসহ তিনজনকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। উদ্ধার হওয়া মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৮ লাখ টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে গোপন সংবাদের ভিত্তিতে গত ১০ আগস্ট ২০২৬ রাত সাড়ে ৯টার দিকে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে।

অভিযানটি চালানো হয় শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের শিকারপুর দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পাকা সড়কে। এ সময় বিভিন্ন ব্র্যান্ডের ৫৬টি ব্যবহৃত ভারতীয় চোরাই মোবাইল ফোন এবং একটি বাজাজ পালসার ১৫০ সিসি মোটরসাইকেলসহ তিনজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ পোস্টের শিয়ালমারা গ্রামের মো. সানাউল্লাহ (২৮), মো. হারুন-অর-রশিদ (১৯) ও মো. ইয়াসিন আলী (১৯)।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, সীমান্তে সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। জব্দকৃত মোবাইল ফোন ও মোটরসাইকেলসহ তাদের শিবগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত