বুধবার, ১২ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

দালালমুক্ত হাসপাতাল

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে সেবার মান বাড়াতে জরুরি বৈঠক

ছবি : চেকপোস্ট

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল

সভায় হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, চিকিৎসক ও জনবল সংকট নিরসন, দালালদের দৌরাত্ম্য বন্ধ এবং হাসপাতালের সার্বিক পরিবেশ উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় রোগীদের নিরাপদ ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা এবং প্রয়োজনীয় প্রস্তুতি জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে নতুন নতুন পরীক্ষা-নিরীক্ষার মেশিন সংযোজন এবং হাসপাতালের অবকাঠামো ও ব্যবস্থাপনার উন্নয়নের বিষয়েও আলোচনা করা হয়।

সভায় উপস্থিত সদস্যরা চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালকে আরও কার্যকর ও জনবান্ধব চিকিৎসাকেন্দ্র হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

#চাঁপাইনবাবগঞ্জ_জেলা_হাসপাতাল #স্বাস্থ্যসেবার_উন্নয়ন #এমপি_নূরুল_ইসলাম_বুলবুল

চেকপোস্ট

বুধবার, ১২ আগস্ট ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে সেবার মান বাড়াতে জরুরি বৈঠক

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল

সভায় হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, চিকিৎসক ও জনবল সংকট নিরসন, দালালদের দৌরাত্ম্য বন্ধ এবং হাসপাতালের সার্বিক পরিবেশ উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় রোগীদের নিরাপদ ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা এবং প্রয়োজনীয় প্রস্তুতি জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে নতুন নতুন পরীক্ষা-নিরীক্ষার মেশিন সংযোজন এবং হাসপাতালের অবকাঠামো ও ব্যবস্থাপনার উন্নয়নের বিষয়েও আলোচনা করা হয়।

সভায় উপস্থিত সদস্যরা চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালকে আরও কার্যকর ও জনবান্ধব চিকিৎসাকেন্দ্র হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত