চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চলের ইউনিয়নগুলোকে নিয়ে পৃথক ‘দিয়াড় উপজেলা’ গঠন করা হবে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল।
তিনি বলেন, চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, উন্নত চিকিৎসাসেবা, শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং সরকারি নাগরিক সুবিধা সহজলভ্য করতে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এ লক্ষ্যে দিয়াড় অঞ্চলের ইউনিয়নগুলোকে নিয়ে একটি পৃথক উপজেলা গঠনের উদ্যোগ গ্রহণ করা হবে।
মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের শিবিরের হাট এলাকায় আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পথসভায় এমপি বুলবুল চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি বলেন, এলাকার উন্নয়ন ও সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক দুরুল হোদা, সহকারী সেক্রেটারি গোলাম মোস্তফা, সুন্দরপুর ইউনিয়ন আমীর দেলোয়ার হোসেন, সুন্দরপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইখতিয়ার উদ্দীন শাহিনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।
স্থানীয়দের মতে, চরাঞ্চলের জন্য পৃথক প্রশাসনিক ব্যবস্থা চালু হলে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অন্যান্য নাগরিক সেবা আরও সহজলভ্য হওয়ার সুযোগ তৈরি হবে।

বুধবার, ১২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬