সুনামগঞ্জের ছাতক উপজেলায় কথিত চাঁদাবাজির অভিযোগ ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে আলমপুর-মাঞ্জিহারা গ্রামের বাসিন্দারা।
মঙ্গলবার (স্থানীয় সময়) রাত ১১টার দিকে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আলমপুর-মাঞ্জিহারা গ্রামের সড়কে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, আনোয়ার হোসেন রনি নামের এক ব্যক্তি ফেসবুকসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে গ্রামের মানুষ ও স্থানীয় ঘটনাকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছেন। এর প্রতিবাদ জানিয়ে তারা সঠিক তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আবদুল আউয়াল, আবদুল মছব্বির, ফরিদ উদ্দিন, আবদুল গফ্ফার, নিয়ামত আলী ও আবদুল কাহার ফকিরসহ স্থানীয়রা।
বক্তারা জানান, গত ২৭ জুলাই আলমপুর গ্রামের পিডিবির একটি ট্রান্সফরমার বিকল হয়ে গেলে দীর্ঘ সময় বিদ্যুৎ সংকটে পড়েন এলাকাবাসী। এতে শিক্ষার্থীদের পড়াশোনা, পানি সরবরাহসহ দৈনন্দিন কাজে ভোগান্তি তৈরি হয়।
তাদের দাবি, গ্রামবাসীর আবেদনের পর কর্তৃপক্ষ নতুন ট্রান্সফরমার বরাদ্দ দেয় এবং স্থাপনের কাজ শুরু করে। এ সময় আনোয়ার হোসেন রনি বাধা দেন এবং ট্রান্সফরমার স্থাপনের জন্য টাকা দাবি করেন বলে অভিযোগ করেন তারা।
ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হলে স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে আলোচনা হয়। পরে কয়েকশ মানুষ ট্রান্সফরমার স্থাপনের দাবিতে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বুড়াইরগাঁও বাজার এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন বলে জানান তারা।
বক্তারা আরও জানান, এ ঘটনায় আনোয়ার হোসেন রনির বিরুদ্ধে ছাতক থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তবে অভিযোগটি এখনো মামলা হিসেবে রেকর্ড হয়নি বলে তাদের দাবি।
তারা বলেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে গত ৯ আগস্ট বিষয়টি আপসের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হয়। কিন্তু পরে সামাজিক যোগাযোগমাধ্যমে গ্রামবাসীর বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য প্রচার করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগের সুষ্ঠু তদন্ত, দায়ের করা অভিযোগের আইনগত ব্যবস্থা এবং অপপ্রচার বন্ধের দাবি জানান।
এ সময় বীর মুক্তিযোদ্ধা মকদ্দুছ আলী, উস্তার আলী, বিভিন্ন গ্রামের মুরব্বি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বুধবার, ১২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬