নাচোলে টিসিবি ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়মের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় টিসিবির ফ্যামিলি কার্ডের শুমারি কার্যক্রমে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। যোগ্য আবেদনকারীদের বাদ দিয়ে পছন্দের ব্যক্তিদের দায়িত্ব দেওয়ার অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।অভিযোগকারীদের দাবি, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা হয়নি। পক্ষপাতমূলকভাবে দায়িত্ব দেওয়া ব্যক্তিদের মাধ্যমে সংগৃহীত তথ্যের ভিত্তিতে তৈরি চূড়ান্ত তালিকাও এখন প্রশ্নের মুখে পড়েছে।স্থানীয়দের অভিযোগ, প্রকৃত অসচ্ছল ও যোগ্য সুবিধাভোগীদের বাদ পড়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে ভুয়া তথ্যের মাধ্যমে অনুপযুক্ত ব্যক্তিরা তালিকায় স্থান পেয়েছেন কি না, তা নিয়েও সংশয় তৈরি হয়েছে।এ অবস্থায় বর্তমান ফলাফল বাতিল করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও এলাকাবাসী। তারা মাঠপর্যায়ে তথ্য পুনরায় যাচাই-বাছাই করে প্রকৃত সুবিধাভোগীদের তালিকাভুক্ত করার আহ্বান জানিয়েছেন।
দাবি পূরণ না হলে আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন ক্ষুব্ধ স্থানীয়রা।