বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

প্রাথমিক বিদ্যালয়ে উপহার বিতরণ

শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ নিয়ে হাজির মেয়র প্রার্থী রিপন

ছবি : চেকপোস্ট

সুনামগঞ্জের দিরাইয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছেন আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দিরাই পৌরসভার মেয়র পদপ্রার্থী আবুল হাসনাত রিপন।

বুধবার (২২ জুলাই) বিকেল ৪টার দিকে পৌর শহরের শুকুরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে এসব শিক্ষা উপকরণ তুলে দেন তিনি।

আবুল হাসনাত রিপন দিরাই ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি। শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, শিক্ষার্থীদের উন্নত ভবিষ্যৎ গড়তে শিক্ষা খাতে গুরুত্ব দেওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। বর্তমানে রাষ্ট্রীয়ভাবে এসব কার্যক্রমে যুক্ত হতে না পারলেও ব্যক্তিগত উদ্যোগে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন তিনি।

রিপন বলেন, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। শিক্ষার প্রসার ও শিক্ষার্থীদের সহযোগিতায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

#দিরাই_সংবাদ #শিক্ষার্থীদের_সহায়তা #সুনামগঞ্জ_খবর

চেকপোস্ট

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ নিয়ে হাজির মেয়র প্রার্থী রিপন

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

সুনামগঞ্জের দিরাইয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছেন আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দিরাই পৌরসভার মেয়র পদপ্রার্থী আবুল হাসনাত রিপন।

বুধবার (২২ জুলাই) বিকেল ৪টার দিকে পৌর শহরের শুকুরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে এসব শিক্ষা উপকরণ তুলে দেন তিনি।

আবুল হাসনাত রিপন দিরাই ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি। শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, শিক্ষার্থীদের উন্নত ভবিষ্যৎ গড়তে শিক্ষা খাতে গুরুত্ব দেওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। বর্তমানে রাষ্ট্রীয়ভাবে এসব কার্যক্রমে যুক্ত হতে না পারলেও ব্যক্তিগত উদ্যোগে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন তিনি।

রিপন বলেন, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। শিক্ষার প্রসার ও শিক্ষার্থীদের সহযোগিতায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত