বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

শিক্ষা

ইবিতে ডিনস অ্যাওয়ার্ড পেলেল ৩৬ শিক্ষার্থী

ছবি: চেকপোস্ট

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অ্যাকাডেমিক এক্সিলেন্সের স্বীকৃতি স্বরুপ ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের আটটি অনুষদের ৩৬ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। বুধবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে শিক্ষার্থীদের এ সম্মাননা দেওয়া হয়। 

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আধ্যাপক ড. আতিকুর রহমানের সঞ্চালনায় ও উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, বিশেষ অতিথি হিসেবে ট্রেজারার অধ্যাপক ড. ইদ্রিস আলী। এসময় আট অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রকাশিত তালিকা অনুযায়ী, থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ থেকে আটজন, কলা অনুষদ থেকে তিনজন, সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে চারজন, আইন অনুষদ থেকে তিনজন, ব্যবসায় প্রশাসন অনুষদ থেকে ছয়জন, বিজ্ঞান অনুষদ থেকে তিনজন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ থেকে পাঁচজন এবং জীববিজ্ঞান অনুষদ থেকে চারজন শিক্ষার্থী এ অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত হয়েছেন।

অনুষদভিত্তিক নির্বাচিত শিক্ষার্থীরা হলেন-

থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মোহাম্মদ আল-ফায়েদ ও আলী আহসান মোহাম্মদ জুবাইর, আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মোহাম্মদ জাহিরুল ইসলাম ও আবদুল্লাহ ইহসান ভূঁইয়া, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের নাজমুল ইসলাম এবং আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মো. দেলোয়ার হোসাইন, মো. শরিফুল ইসলাম ও নাইমুর রহমান।

কলা অনুষদের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের  মোছা. তানজিলা খাতুন, মো. হাফিজুল ইসলাম ও জেবা রহমান। সামাজিক বিজ্ঞান অনুষদের লোকপ্রশাসন বিভাগের মো. মুনতাকিম রহমান, অর্থনীতি বিভাগের মো. তোগর আলী ও জেসিয়া আক্তার টনি এবং ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের মোছা. শিরাজাম মুনিরা। আইন অনুষদের আইন ও ভুমি প্রশাসন বিভাগের  বিভাগের সাদিয়া ও রাফিয়া খাতুন এবং আইন বিভাগের মো. আমজাদ হোসাইন।

ব্যবসায় প্রশাসন অনুষদের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সুমি খাতুন ও ফয়সাল আহমেদ ফাহিম, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রত্যয় সানা, মো. সিরাজুল ইসলাম ও অনিন্দ্য সাহা এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের মেহেদী হাসান সিকদার। বিজ্ঞান অনুষদের পরিসংখ্যান বিভাগের মো. মাহেদী হাসান লেমন ও মো. মাহামুদুল ইসলাম এবং গণিত বিভাগের আরিফুল ইসলাম। 

প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের মোছা. মহুয়া রহমান নাইস ও জান্নাতুন নাঈম, তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের মো. আহসান হাবিব ও জেরিন খাতুন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মো. মাহফুজুর রহমান। জীববিজ্ঞান অনুষদের ফার্মেসি বিভাগের আবদুল্লাহ আল মামুন, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. মেহেদী হাসান ও মোছা. সুরাইয়া ইসলাম এবং অ্যাপ্লায়েড নিউট্রিশন অ্যান্ড ফুড টেকনোলজি বিভাগের সাদিয়া ফারজানা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. এ কে এম মতিনুর রহমান বলেন, শিক্ষার্থীদের মেধা, পরিশ্রম ও একাডেমিক সাফল্যের স্বীকৃতি প্রদানের ক্ষেত্রে ডিনস অ্যাওয়ার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের সম্মাননা শিক্ষার্থীদের আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করবে। তিনি শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে নিজেদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা এবং দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের অ্যাকাডেমিক জ্ঞানের পাশাপাশি ইংরজী ভাষায় কথা বলা ও উপস্থাপনায় পারদর্শিতা অর্জন করতে হবে। বিশব্বিদ্যালয়ের গন্ডি পেরিয়ে  ছাত্র-ছাত্রীদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সফলতা অর্জনে এই ডিনস অ্যাওয়ার্ড গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।

চেকপোস্ট

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ইবিতে ডিনস অ্যাওয়ার্ড পেলেল ৩৬ শিক্ষার্থী

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত