বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

শিক্ষা

অ্যাওয়ার্ড জিতেছে শিক্ষার্থীদের প্রকল্প

জাতীয় উদ্ভাবনী প্রতিযোগিতায় ইউল্যাবের বড় সাফল্য, ঝুলিতে ৪ পুরস্কার

পুরস্কার হাতে ইউল্যাবের শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত

বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ডস ২০২৬-এ চারটি পুরস্কার অর্জন করেছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)। বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের উদ্ভাবিত চারটি প্রকল্প তিনটি পৃথক ক্যাটাগরিতে একটি চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ও তিনটি মেরিট অ্যাওয়ার্ড পেয়েছে।

প্রকল্পভিত্তিক শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা এবং বাস্তব সমস্যার সমাধান করার দক্ষতা বিকাশে ইউল্যাবের ধারাবাহিক প্রচেষ্টার প্রতিফলন হিসেবে এ অর্জনকে দেখা হচ্ছে।

বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্কের (বিন) আয়োজনে গত ৩ অক্টোবর ঢাকার ব্র্যাক ইউনিভার্সিটিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেল ‘CHRONIQ’

প্রতিযোগিতার কনজ্যুমার ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড অর্জন করেন ইউল্যাবের শিক্ষার্থী মো. আবু হুরায়রা ও মো. শাহরিয়ার আলম। তাঁদের উদ্ভাবিত প্রকল্প ‘CHRONIQ’ অধ্যাপক মুহাম্মদ গোলাম কিবরিয়ার তত্ত্বাবধানে একটি কোর্স প্রজেক্ট হিসেবে যাত্রা শুরু করে।

তিন প্রকল্পে মেরিট অ্যাওয়ার্ড

বিজনেস সার্ভিসেস ক্যাটাগরিতে মেরিট অ্যাওয়ার্ড পেয়েছে ‘Sotto Onusondhan’ (সত্য অনুসন্ধান) প্রকল্প। এ প্রকল্পের উদ্ভাবক সাইফুল ইসলাম, এম. এম. রাফসানজানি সৌরভ ও প্রান্ত পাল। অধ্যাপক নাফিস মনসুরের তত্ত্বাবধানে এটি ক্যাপস্টোন প্রজেক্ট হিসেবে বিকশিত হয়।

ইনক্লুশন অ্যান্ড কমিউনিটি সার্ভিসেস ক্যাটাগরিতে মেরিট অ্যাওয়ার্ড অর্জন করেছে দুটি প্রকল্প। এর মধ্যে ‘GaitAid’ প্রকল্পের জন্য পুরস্কার পেয়েছেন রোজা স্মরণী বিশ্বাস, তালহা শাদ ও প্রান্ত বড়াই। প্রকল্পটি অধ্যাপক মুহাম্মদ গোলাম কিবরিয়ার তত্ত্বাবধানে তৈরি করা হয়।

একই ক্যাটাগরিতে ‘Bak-shrobon’ প্রকল্পের জন্য মেরিট অ্যাওয়ার্ড অর্জন করেন রাহুল বালা প্রমিথ ও অনিমা বিশ্বাস।

৩৫৫ প্রকল্পের মধ্যে পুরস্কার পেয়েছে ৪৪টি

এবারের বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ডসে সারা দেশ থেকে মোট ৩৫৫টি উদ্ভাবনী প্রকল্প জমা পড়ে। প্রাথমিক বাছাই শেষে ১১৮টি প্রকল্প চূড়ান্ত মূল্যায়নের জন্য নির্বাচিত হয়। শিল্প, শিক্ষা, ব্যাংকিং, সরকারি ও স্টার্টআপ খাতের ৪০ জন অভিজ্ঞ বিচারকের মূল্যায়নের ভিত্তিতে পুরস্কারের জন্য নির্বাচিত হয় মাত্র ৪৪টি প্রকল্প।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন। বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি।

উদ্ভাবন ও গবেষণায় এগিয়ে যেতে চায় ইউল্যাব

এ সাফল্যে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী ও তাঁদের তত্ত্বাবধায়ক শিক্ষকদের অভিনন্দন জানিয়েছে ইউল্যাব কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়টি জানিয়েছে, উদ্ভাবনী চিন্তাভাবনা, গবেষণাভিত্তিক শিক্ষা এবং বাস্তব জীবনের সমস্যা সমাধানে শিক্ষার্থীদের দক্ষতা বিকাশে তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের উদ্ভাবনী প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানো এবং সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতেও কাজ করবে বিশ্ববিদ্যালয়টি।

#ইউল্যাব #আইসিটিঅ্যান্ডইনোভেশনঅ্যাওয়ার্ডস #বাংলাদেশেরউদ্ভাবন

চেকপোস্ট

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

জাতীয় উদ্ভাবনী প্রতিযোগিতায় ইউল্যাবের বড় সাফল্য, ঝুলিতে ৪ পুরস্কার

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত