শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ঝালকাঠির পুলিশ সুপার

নলছিটিতে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে ওপেন হাউজ ডে

ছবি : চেকপোস্ট

ঝালকাঠির নলছিটিতে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, অনলাইন জুয়া ও সাইবার অপরাধ প্রতিরোধে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় সরকারি নলছিটি ডিগ্রি কলেজের হলরুমে নলছিটি থানা পুলিশের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার মেরিন সুলতানা।

মাদক থেকে দূরে থাকার আহ্বান

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মেরিন সুলতানা বলেন, বর্তমানে যারা লেখাপড়া করছে, তারা পড়াশোনা শেষ করে দেশের বিভিন্ন ভালো কাজে যুক্ত হবে। তবে তাদের অবশ্যই মাদক থেকে দূরে থাকতে হবে।

তিনি বলেন, বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে ডোপ টেস্ট করা হয়। ডোপ টেস্টে পজিটিভ হলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হতে পারে এবং তারা সমাজের বোঝা হয়ে পড়তে পারে। তাই শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

শিক্ষার্থীদের মতামত প্রকাশ

অনুষ্ঠানে আলোচ্য বিষয়গুলো নিয়ে উপস্থিত শিক্ষার্থীরা নিজেদের মতামত তুলে ধরেন। মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, অনলাইন জুয়া ও সাইবার অপরাধের মতো সামাজিক সমস্যাগুলো প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

সরকারি নলছিটি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ আবু সুফিয়ান, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান, প্রভাষক আলমগীর হোসেন, সরকারি নলছিটি মার্চেন্টস মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খায়রুল বাশার রানা এবং নলছিটি মহিলা কলেজের প্রভাষক দেলোয়ার হোসেন পান্নুসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সরকারি নলছিটি ডিগ্রি কলেজের প্রভাষক মল্লিক মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে কলেজ ছাত্রদলের সভাপতি হিমেল আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাতুল গাজী, সাংগঠনিক সম্পাদক রাতুল সিকদারসহ কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

#নলছিটি #মাদকবিরোধী_সচেতনতা #ঝালকাঠি_পুলিশ

চেকপোস্ট

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

নলছিটিতে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে ওপেন হাউজ ডে

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

ঝালকাঠির নলছিটিতে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, অনলাইন জুয়া ও সাইবার অপরাধ প্রতিরোধে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় সরকারি নলছিটি ডিগ্রি কলেজের হলরুমে নলছিটি থানা পুলিশের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার মেরিন সুলতানা।

মাদক থেকে দূরে থাকার আহ্বান

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মেরিন সুলতানা বলেন, বর্তমানে যারা লেখাপড়া করছে, তারা পড়াশোনা শেষ করে দেশের বিভিন্ন ভালো কাজে যুক্ত হবে। তবে তাদের অবশ্যই মাদক থেকে দূরে থাকতে হবে।

তিনি বলেন, বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে ডোপ টেস্ট করা হয়। ডোপ টেস্টে পজিটিভ হলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হতে পারে এবং তারা সমাজের বোঝা হয়ে পড়তে পারে। তাই শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

শিক্ষার্থীদের মতামত প্রকাশ

অনুষ্ঠানে আলোচ্য বিষয়গুলো নিয়ে উপস্থিত শিক্ষার্থীরা নিজেদের মতামত তুলে ধরেন। মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, অনলাইন জুয়া ও সাইবার অপরাধের মতো সামাজিক সমস্যাগুলো প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

সরকারি নলছিটি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ আবু সুফিয়ান, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান, প্রভাষক আলমগীর হোসেন, সরকারি নলছিটি মার্চেন্টস মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খায়রুল বাশার রানা এবং নলছিটি মহিলা কলেজের প্রভাষক দেলোয়ার হোসেন পান্নুসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সরকারি নলছিটি ডিগ্রি কলেজের প্রভাষক মল্লিক মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে কলেজ ছাত্রদলের সভাপতি হিমেল আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাতুল গাজী, সাংগঠনিক সম্পাদক রাতুল সিকদারসহ কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত