শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

উৎপাদন কমার আশঙ্কা

টুঙ্গিপাড়ায় টানা বৃষ্টিতে নষ্ট হচ্ছে শীতকালীন সবজি, দুশ্চিন্তায় কৃষক

ছবি : চেকপোস্ট

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় টানা ভারী বর্ষণে আগাম শীতকালীন সবজি চাষে ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। অতিবৃষ্টির কারণে অনেক সবজি খেতে পানি জমে যাওয়ায় গাছ ও চারা পচে যাচ্ছে। এতে উৎপাদন কমার পাশাপাশি বাজারে সবজির সরবরাহেও প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন কৃষকরা।

উপজেলার জোয়ারিয়া, পাথারঘাটা, ডুমুরিয়া, তারাইল, গোপালপুরসহ বিভিন্ন এলাকায় আগাম বাজার ধরার আশায় ব্যাপকভাবে শীতকালীন সবজির আবাদ করেছেন কৃষকরা। এরই মধ্যে পটল, বেগুন, শিম ও করলার ফলন শুরু হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে শসা, বাঁধাকপি, ফুলকপিসহ অন্যান্য সবজি বাজারে আসার কথা থাকলেও টানা বৃষ্টিতে সেই সম্ভাবনা এখন অনিশ্চিত হয়ে পড়েছে।

কৃষকরা জানান, আগাম সবজি চাষে লাভের আশায় তারা জমিতে বেশি বিনিয়োগ করেছেন। কিন্তু অতিবৃষ্টিতে জমিতে পানি জমে গাছ নষ্ট হচ্ছে। অনেক চেষ্টা করেও দ্রুত পানি সরাতে না পারায় বাড়ছে উৎপাদন খরচ, কমছে কাঙ্ক্ষিত ফলনের আশা।

কৃষি সংশ্লিষ্টরা বলছেন, টুঙ্গিপাড়ার সবজি দেশের বিভিন্ন অঞ্চলের বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখানকার উৎপাদন কমে গেলে বাজারে সবজির সরবরাহে চাপ তৈরি হতে পারে এবং দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

তবে উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, কিছু এলাকায় আংশিক ক্ষতি হলেও পানি নিষ্কাশনের উদ্যোগ নেওয়ায় পরিস্থিতির উন্নতি হচ্ছে। আবহাওয়া স্বাভাবিক হলে উৎপাদনে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না বলে আশা করছেন তারা।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে টুঙ্গিপাড়ায় প্রায় ৭ হাজার ১১৫ হেক্টর জমিতে ১২ ধরনের আগাম শীতকালীন সবজির চাষ হয়েছে। এখন কৃষকদের প্রত্যাশা, দ্রুত আবহাওয়ার উন্নতি হবে এবং জমির পানি নেমে গিয়ে রক্ষা পাবে তাদের পরিশ্রমের ফসল।

#টুঙ্গিপাড়া #কৃষকের_দুর্ভোগ #সবজি_চাষ

চেকপোস্ট

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

টুঙ্গিপাড়ায় টানা বৃষ্টিতে নষ্ট হচ্ছে শীতকালীন সবজি, দুশ্চিন্তায় কৃষক

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় টানা ভারী বর্ষণে আগাম শীতকালীন সবজি চাষে ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। অতিবৃষ্টির কারণে অনেক সবজি খেতে পানি জমে যাওয়ায় গাছ ও চারা পচে যাচ্ছে। এতে উৎপাদন কমার পাশাপাশি বাজারে সবজির সরবরাহেও প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন কৃষকরা।

উপজেলার জোয়ারিয়া, পাথারঘাটা, ডুমুরিয়া, তারাইল, গোপালপুরসহ বিভিন্ন এলাকায় আগাম বাজার ধরার আশায় ব্যাপকভাবে শীতকালীন সবজির আবাদ করেছেন কৃষকরা। এরই মধ্যে পটল, বেগুন, শিম ও করলার ফলন শুরু হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে শসা, বাঁধাকপি, ফুলকপিসহ অন্যান্য সবজি বাজারে আসার কথা থাকলেও টানা বৃষ্টিতে সেই সম্ভাবনা এখন অনিশ্চিত হয়ে পড়েছে।

কৃষকরা জানান, আগাম সবজি চাষে লাভের আশায় তারা জমিতে বেশি বিনিয়োগ করেছেন। কিন্তু অতিবৃষ্টিতে জমিতে পানি জমে গাছ নষ্ট হচ্ছে। অনেক চেষ্টা করেও দ্রুত পানি সরাতে না পারায় বাড়ছে উৎপাদন খরচ, কমছে কাঙ্ক্ষিত ফলনের আশা।

কৃষি সংশ্লিষ্টরা বলছেন, টুঙ্গিপাড়ার সবজি দেশের বিভিন্ন অঞ্চলের বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখানকার উৎপাদন কমে গেলে বাজারে সবজির সরবরাহে চাপ তৈরি হতে পারে এবং দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

তবে উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, কিছু এলাকায় আংশিক ক্ষতি হলেও পানি নিষ্কাশনের উদ্যোগ নেওয়ায় পরিস্থিতির উন্নতি হচ্ছে। আবহাওয়া স্বাভাবিক হলে উৎপাদনে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না বলে আশা করছেন তারা।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে টুঙ্গিপাড়ায় প্রায় ৭ হাজার ১১৫ হেক্টর জমিতে ১২ ধরনের আগাম শীতকালীন সবজির চাষ হয়েছে। এখন কৃষকদের প্রত্যাশা, দ্রুত আবহাওয়ার উন্নতি হবে এবং জমির পানি নেমে গিয়ে রক্ষা পাবে তাদের পরিশ্রমের ফসল।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত