শনিবার, ০৪ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

৩ হাজার ৯৬৫ কৃষকের জন্য কৃষি উপকরণ

রামপালে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস, কৃষকদের মাঝে বীজ-সার ও বৃক্ষ বিতরণ

ছবি : চেকপোস্ট

বাগেরহাটের রামপাল উপজেলায় ‘প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জুলাই) বিকেলে উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসীর সভাপতিত্বে অনুষ্ঠিত কংগ্রেসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইনসাদ ইবনে আমিন। অতিরিক্ত কৃষি কর্মকর্তা ওলিউল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাগেরহাট জেলার অতিরিক্ত উপপরিচালক রমেশ চন্দ্র ঘোষ, পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং কর্মকর্তা মোসাদ্দেক হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রাজিব আল রশিদ এবং উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন।

অনুষ্ঠানে পার্টনার প্রকল্পের উপকারভোগী কৃষক-কৃষাণী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এর আগে উপজেলা কৃষি দপ্তরের উদ্যোগে আধুনিক কৃষি প্রযুক্তি, কৃষিপণ্য সংরক্ষণ এবং বিভিন্ন ফল ও সবজির প্রদর্শনী স্টল ঘুরে দেখেন অতিথিরা।

পরে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম উপজেলার ৩ হাজার ৯৬৫ জন কৃষকের মাঝে বীজ ধান, সার, নারকেল, সুপারি, বিভিন্ন সবজির বীজ এবং ফলদ বৃক্ষের চারা বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

#রামপাল_সংবাদ #বাগেরহাট_খবর #কৃষি

চেকপোস্ট

শনিবার, ০৪ জুলাই ২০২৬

রামপালে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস, কৃষকদের মাঝে বীজ-সার ও বৃক্ষ বিতরণ

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

বাগেরহাটের রামপাল উপজেলায় ‘প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জুলাই) বিকেলে উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসীর সভাপতিত্বে অনুষ্ঠিত কংগ্রেসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইনসাদ ইবনে আমিন। অতিরিক্ত কৃষি কর্মকর্তা ওলিউল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাগেরহাট জেলার অতিরিক্ত উপপরিচালক রমেশ চন্দ্র ঘোষ, পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং কর্মকর্তা মোসাদ্দেক হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রাজিব আল রশিদ এবং উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন।

অনুষ্ঠানে পার্টনার প্রকল্পের উপকারভোগী কৃষক-কৃষাণী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এর আগে উপজেলা কৃষি দপ্তরের উদ্যোগে আধুনিক কৃষি প্রযুক্তি, কৃষিপণ্য সংরক্ষণ এবং বিভিন্ন ফল ও সবজির প্রদর্শনী স্টল ঘুরে দেখেন অতিথিরা।

পরে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম উপজেলার ৩ হাজার ৯৬৫ জন কৃষকের মাঝে বীজ ধান, সার, নারকেল, সুপারি, বিভিন্ন সবজির বীজ এবং ফলদ বৃক্ষের চারা বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত