বাগেরহাট জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রামপাল উপজেলা ছাত্রদলের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৭ মে) বিকাল ৪টায় উপজেলার ফয়লা চৌরাস্তা মোড় থেকে মিছিলটি শুরু হয়। পরে এটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মোংলা বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিলে রামপাল উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।
উল্লেখ্য, গত ১২ মে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির-এর স্বাক্ষরিত কমিটিতে বাগেরহাট জেলা ছাত্রদলের সভাপতি হিসেবে আতিকুর রহমান রাসেল এবং সাধারণ সম্পাদক হিসেবে শেখ নিয়ামুল ইসলাম রাহুল নির্বাচিত হন।
মিছিলে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হাসান মেহেদী, ইব্রাহিম শেখ মিলন লস্কর, সাবেক সদস্য আশিকুজ্জামান সুমন, জুবায়ের পরশসহ বিভিন্ন ইউনিয়নের ছাত্রনেতারা।
আনন্দ মিছিলটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং এতে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬