মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

রাজনীতি

মেঘনা পাড়ে গোপন জমায়েত

রাতের আঁধারে শপথ, হাসিনাকে ফেরাতে যুবলীগ-ভিডিও ভাইরাল

ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে লক্ষ্মীপুরের কমলনগরে যুবলীগের নেতাকর্মীদের গোপন শপথ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

প্রায় ২ মিনিট ৪১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, শতাধিক নেতাকর্মী মুষ্টিবদ্ধ হাতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শপথ নিচ্ছেন। এ কর্মসূচিতে নেতৃত্ব দেন চর কালকিনি ইউনিয়ন যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম রিয়াদ ভাণ্ডারী।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মেঘনা নদীর তীরবর্তী একটি নির্জন চরাঞ্চলে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এ শপথ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ভিডিওতে রিয়াদ ভাণ্ডারীকে বলতে শোনা যায়, নেত্রীকে দেশে ফিরিয়ে আনতে তারা যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় কৌতূহল ও উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে বলে মনে করছেন স্থানীয়রা।

এ বিষয়ে যুবদলের স্থানীয় এক নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, এমন গোপন কর্মকাণ্ড শান্তিপূর্ণ পরিবেশের জন্য হুমকি হতে পারে এবং প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।

অন্যদিকে কমলনগর থানার ওসি ফরিদুল আলম জানিয়েছেন, সামাজিক শান্তি বজায় রাখতে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এখন পর্যন্ত এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে ভিডিওটি ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তাপ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

#রাজনীতি #লক্ষ্মীপুর #ভাইরালভিডিও

চেকপোস্ট

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

রাতের আঁধারে শপথ, হাসিনাকে ফেরাতে যুবলীগ-ভিডিও ভাইরাল

প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

featured Image

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে লক্ষ্মীপুরের কমলনগরে যুবলীগের নেতাকর্মীদের গোপন শপথ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

প্রায় ২ মিনিট ৪১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, শতাধিক নেতাকর্মী মুষ্টিবদ্ধ হাতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শপথ নিচ্ছেন। এ কর্মসূচিতে নেতৃত্ব দেন চর কালকিনি ইউনিয়ন যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম রিয়াদ ভাণ্ডারী।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মেঘনা নদীর তীরবর্তী একটি নির্জন চরাঞ্চলে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এ শপথ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ভিডিওতে রিয়াদ ভাণ্ডারীকে বলতে শোনা যায়, নেত্রীকে দেশে ফিরিয়ে আনতে তারা যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় কৌতূহল ও উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে বলে মনে করছেন স্থানীয়রা।

এ বিষয়ে যুবদলের স্থানীয় এক নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, এমন গোপন কর্মকাণ্ড শান্তিপূর্ণ পরিবেশের জন্য হুমকি হতে পারে এবং প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।

অন্যদিকে কমলনগর থানার ওসি ফরিদুল আলম জানিয়েছেন, সামাজিক শান্তি বজায় রাখতে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এখন পর্যন্ত এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে ভিডিওটি ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তাপ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত